এক্সপ্লোর

Bengal SIR Row: SIR আবহে উদ্ধার জন্ম শংসাপত্র-সহ প্রচুর সরকারি নথি ও স্ট্যাম্প ! মালদায় জাল নথি চক্রের পর্দাফাঁসকাণ্ডে গ্রেফতার ২

West Bengal Voter List Revision : রতুয়ার আন্ধারু গ্রাম থেকে উদ্ধার প্রচুর সরকারি নথি, স্ট্যাম্প।

মালদা: SIR আবহে মালদায় জাল নথি চক্রের পর্দাফাঁস! রতুয়ার আন্ধারু গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর সরকারি নথি, স্ট্যাম্প। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, প্রিন্টার।

আরও পড়ুন, ভোটারের পর এবার SIR-চাপে BLO-র মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়। চাপ দিচ্ছে কে?

জানা গিয়েছে, উদ্ধার নথির মধ্যে জন্ম শংসাপত্র, মার্কশিট, ট্রান্সফার সার্টিফিকেট । একাধিক সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। মিলেছে কয়েকটি গ্রাম পঞ্চায়েত, স্কুল ও মাদ্রাসার স্ট্যাম্প। আন্ধারু গ্রামে জলাশয়ের ধারে মিলেছে স্ট্যাম্প ও প্রচুর নথি। অনলাইন সমাধানের দোকানে তৈরি হত জাল নথি, দাবি পুলিশ সূত্রে । প্রথমে দোকান মালিক গ্রেফতার, জেরা করে জালে আরও ১।

গতকাল হাটকালনা এলাকায় রাজ্য সড়কের পাশ থেকে উদ্ধার হয়েছিল বালুরঘাট এলাকার ২৭টি এনুমারেশন ফর্ম। আজ সকালে ফর্ম দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাবাসীর অভিযোগ, বিজেপির একজন বিএলএ ফর্মগুলো তুলে নিয়ে যাচ্ছিল। বিজেপির বিএলএকে আটকে রেখে কালনা থানায় খবর দিয়েছিলেন স্থানীয়রা। বিজেপি ফর্মগুলো নষ্ট করার চেষ্টা করছিল বলে অভিযোগ তৃণমূলের। স্থানীয় মহকুমা শাসক জানিয়েছিলেন, দক্ষিণ দিনাজপুর প্রশাসন এনুমারেশন ফর্ম নিয়ে যাওয়ার সময়ে কিছু ফর্ম মিসিং ছিল, এগুলো সেই ফর্ম কিনা খতিয়ে দেখা হচ্ছিল।  

 তৃণমূলের হাতে চলে যাচ্ছে এমুনরেশন ফর্ম, ফেসবুকে ছবি পোষ্ট করে সম্প্রতি দাবি করেন পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সহ-সভাপতি রমণ শর্মা। প্রতিবাদে কাঁকসা বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি। লোকবল নেই বলে, এসব করছে, পাল্টা তোপ তৃণমূল নেতৃত্বের। ক্যামেরার সামনে মুখ খোলেননি BLO. তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন BDO. তৃণমূল নেতাদের হাতে চলে যাচ্ছে SIR-এর এমুনরেশন ফর্ম। বিজেপি নেতার ফেসবুক পোষ্ট ঘিরে শোরগোল দুর্গাপুরের কাঁকসা এলাকায়। কাঁকসা বিডিও অফিসের মূল দরজা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি।

পশ্চিম বর্ধমান বিজেপি সহ সভাপতি রমণ শর্মা বলেছিলেন, ফর্মগুলো নিয়ে বসে রয়েছে, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। সঙ্গে বসে রয়েছেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী। কাঁকসা BDO  সৌরভ গুপ্ত বলেন, ছবিটা দেখে তো বোঝা যাচ্ছে না, ফর্মগুলো কোথাকার।  আমরা আমাদের মতো তদন্ত করছি। গলসি বিধানসভার ৬৮ নম্বর বুথের BLO দীপালি দে।বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কথা তাঁরই। কিন্তু বিজেপির অভিযোগ, BLO-র কাছ থেকে সেই এমুনারেশন ফর্ম নিয়ে নিয়েছেন কাঁকসা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য ভোলা বিশ্বকর্মা ও কাঁকসা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শুক্লা সিংয়ের স্বামী কার্তিক সিংহ।ফেসবুকে এই ছবি পোষ্ট করেছিলেন বিজেপির জেলা নেতা রমণ শর্মা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget