এক্সপ্লোর

Malda: এবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে 'দিদির দূত' মালদা জেলা পরিষদের সভাধিপতি

Malda News: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরাও।

করুণাময় সিংহ, মালদা: ফের ক্ষোভের মুখে 'দিদির দূত' (Didir Doot)। এবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা (Malda) জেলা পরিষদের সভাধিপতি। 

মালদায় বিক্ষোভের মুখে 'দিদির দূত'

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরাও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। মালদার ইংলিশবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় তৃণমূল প্রধানের স্বামী, উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।                                                                                    

জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এই কর্মসূচিতে। তাঁদের ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ টাকা দিয়েও আবাস যোজনার ঘর মেলেনি। এছাড়াও রাস্তাঘাট ভাল নয়, পানীয় জলের ব্যবস্থা নেই ঠিকমতো, ইত্যাদি একাধিক অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধেই মূলত অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রফিকুল হোসেন। কর্মাধ্যক্ষ ও ইংলিশবাজারের তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ বলেন, 'যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তারা কেউ টিকিট পাবে না।' এই বলে বিক্ষুব্ধ বাসিন্দাদের আশ্বস্ত করার চেষ্টা তাঁদের। 

অন্যদিকে 'দিদির দূত' কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।'                                                               

আরও পড়ুন: BJP: নজরে গ্রাম বাংলার কৃষক ভোটব্যাঙ্ক, পঞ্চায়েত ভোটের আগে মাঠে ভারতীয় জনতা কিষাণ মোর্চা

প্রসঙ্গত, গতকালই মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget