এক্সপ্লোর

BJP: নজরে গ্রাম বাংলার কৃষক ভোটব্যাঙ্ক, পঞ্চায়েত ভোটের আগে মাঠে ভারতীয় জনতা কিষাণ মোর্চা

প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল, ১০০ দিনের কাজ, বাংলার একাধিক সরকারি প্রকল্পের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির (BJP) নজরে গ্রাম বাংলার কৃষক ভোটব্যাঙ্ক। সবার মুখে খাবারের জোগান দেন যাঁরা, সেই অন্নদাতা কৃষকদের সহায়তায় কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সেই তথ্য পৌঁছে দিতে এবার মাঠে নামতে চলেছে ভারতীয় জনতা কিষাণ মোর্চা। রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেও সুর চড়াচ্ছে তারা। 

প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yajana), মিড ডে মিল (Mid Day Meal), ১০০ দিনের কাজ, বাংলার একাধিক সরকারি প্রকল্পের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত লেগেই রয়েছে। 

শাসকদল তৃণমূল ও রাজ্য সরকারের অভিযোগ, বিভিন্ন প্রকল্পে বাংলাকে আর্থিক বঞ্চনা করছে কেন্দ্র। পাল্টা বিজেপি শিবিরের অভিযোগ, কেন্দ্রের প্রকল্প রাজ্যে সঠিক ভাবে রূপায়ণ করছে না মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। উল্টে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে চলছে চুরি, তছরুপ, স্বজনপোষণ।

এমন একটা সংঘাতের আবহে, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বাংলায় ঝাঁপাতে চলেছে বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চা। সম্ভবত ফেব্রুয়ারি থেকেই পথে নামতে চলেছে তারা। রবিবার হেস্টিংসে ছিল সংগঠনের প্রদেশ কার্যকারিণী বৈঠক।

বৈঠকে স্থির হয়েছে, বাংলায় কৃষকদের কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়ার দাবিকে সামনে রেখে পথে নেমে আন্দোলন হবে। জেলার পাশাপাশি কলকাতাতেও হবে আন্দোলন কর্মসূচি। 
নরেন্দ্র মোদির সরকার কৃষকদের সহায়তায় কী কী সুযোগ সুবিধা দিচ্ছে, গ্রাম বাংলার কৃষক পরিবারগুলিকে সেই সম্পর্কে জানানো হবে।  

পঞ্চায়েত ভোটের আগে দিদির দূত কর্মসূচিতে গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ আর প্রশ্নের মুখে পড়ছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। আবাস যোজনায় বাড়ি না পাওয়া বা বাড়ি পেতে বিলম্বের অভিযোগে, কেন্দ্রীয় সরকারকেই কাঠগড়ায় তুলছেন তৃণমূলের সাংসদ, বিধায়করা।  

এই আবহে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে বাংলার কৃষকদের বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে ভারতীয় জনতা কিষাণ মোর্চা। বিষয়টি নিয়ে কৃষকদের অবগত করার কথাও জানাচ্ছেন তাঁরা। 

ভারতীয় জনতা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের কথায়, বাংলায় কৃষকরা বঞ্চিত। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি। তিয়াত্তর লক্ষ কৃষকের পাওয়ার কথা। ৩০ লক্ষ পাচ্ছে। কেন পাবেন না? কেন সেচ ব্যবস্থা হয়নি যখন প্রধানমন্ত্রী সিঁচাই যোজনা রয়েছে। ধান কেনার নামে তৃণমূলের জোরাজুরি। ফলস অ্যাকাউন্ট খুলে মিনিমাম সাপোর্ট প্রাইস আত্মসাৎ করছে।

ফিরহাদ হাকিমের কথায়,ওদের বড় বড় নেতা এসেও কিছু করতে পারেনি। ওরা অনেক ছোট সংগঠন। ওরা আর কী করবে? গত বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাকে ঘিরে তুঙ্গে পৌঁছেছিল কেন্দ্র-রাজ্য বিবাদ। পঞ্চায়েত ভোটের আগে ফের তা নিয়ে সুর চড়তে শুরু করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
NEET-এর প্রশ্ন ফাঁস কাণ্ডে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, এবার গুজরাতেও প্রতিবাদ-বিক্ষোভে আন্দোলনকারীরা
'ওরা কিন্তু সশস্ত্র ছিল না' ... NEET বিক্ষোভে ধুন্ধুমার ঘটানোদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ নিয়ে কেন আপত্তি শোভনদেবের?
'ওরা কিন্তু সশস্ত্র ছিল না' ... NEET বিক্ষোভে ধুন্ধুমার ঘটানোদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ নিয়ে আপত্তি শোভনদেবের
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান

ভিডিও

NEET Protest: এ মেয়ের এক হাতই যেন কাফি! তিনি রিয়া আহির...
PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget