এক্সপ্লোর

Malda: মালদায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা কাটা গেল প্রৌঢ়ের

লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম আরও এক যুবক...

করুণাময় সিংহ, মালদা: চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ডান পা কাটা গেল এক যাত্রীর। অপরদিকে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন আরেকজন যুবক। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মালদা জেলার কৃষ্ণপল্লী সাবওয়ে গেট সংলগ্ন রেল লাইনের ধারে। আহত রেলযাত্রীর নাম চান কোলে বয়স(৫০)বছর। বাড়ি মালদা থানার বটতলী এলাকায়। অপর জনের নাম চিবান দোরজি বয়স(৩৭)বাড়ি  দার্জিলিং জেলায়। 

রেল পুলিশ সূত্রে খবর, স্টেশনে ঢোকার আগে ধীর গতিতে চলছিল ট্রেন। প্রাথমিক তদন্তে অনুমান, সেইসময় চলন্ত ট্রেন থেকে নামতে যান মালদা শহরের বটতলির বাসিন্দা বছর পঞ্চাশের চান কোলে। ট্রেনের ধাক্কায় কাটা পড়ে তাঁর ডান পা।

প্রায় একই সময় সেখানেই চিবান দোরজি নামে আরেক যুবক রেল লাইনের ধারে বসে ছিলেন। সেই সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তার মাথায় গুরুতর চোট লাগে। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দুই জনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

আরও পড়ুন: রেললাইনের ধারে ভিডিও শ্যুটে ব্যস্ত, কানে ঢোকেনি হর্ন ; ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের

বর্তমানে দুইজনেই আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মালদা রেল পুলিশ। 

পরিবারের সদস্যদের কিভাবে খবর দেওয়া যায় সে বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে দুজনে রেল দুর্ঘটনার কবলে পড়ল তদন্ত শুরু করেছে রেল পুলিশ। 

গত সপ্তাহে, হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে রেললাইনে বসে ভিডিও শ্যুট করতে গিয়ে মৃত্যু হয় কিশোরের। স্থানীয় সূত্রে খবর, দশমীর বিকেলে রেললাইনের ধারে ভিডিও শ্যুট করছিল তিন কিশোর।

সেইসময় আপ তিন নম্বরে লাইনে চলে আসে ব্যান্ডেলগামী লোকাল ট্রেন। হর্ন বাজালেও তা শুনতে পায়নি ভিডিও শ্যুটে ব্যস্ত কিশোর। ট্রেনের ধাক্কায় রেললাইনের ধারে পাথরের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ বছরের কিশোরের। বন্ধুদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। 

আরও পড়ুন: চলন্ত ট্রেনে ডাকাতি-ধর্ষণ, দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে জখম একাধিক যাত্রী

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget