এক্সপ্লোর

Hooghly : রেললাইনের ধারে ভিডিও শ্যুটে ব্যস্ত, কানে ঢোকেনি হর্ন ; ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের

গতকাল দশমীর বিকালে তিন জনে মিলে রেললাইনের ধারে গিয়ে ফটোশ্যুট করছিল। সেই সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে...

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভদ্রেশ্বর(হুগলি) : ভিডিও শ্যুট করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর স্টেশনের কাছে। মৃতের নাম ধীরাজ পটেল (১৬)। সে ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা।

গতকাল দশমীর বিকালে তিন জনে মিলে রেললাইনের ধারে গিয়ে ফটোশ্যুট করছিল। সেই সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে এদিক ওদিক করে ছবি তুলছিল অপর এক জন। তার পাশে দাঁড়িয়ে দেখছিল ধীরাজ। আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন সজোরে হর্ন বাজিয়ে সেই সময় সেখান দিয়ে পাশ করছিল। হর্ন বাজালেও তা শুনতে পায়নি ব্যস্ত ওই কিশোর।  এরপর ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে রেললাইনের পাশে পাথরের ওপর পড়ে ধীরাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

মর্মান্তিক এই ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। বন্ধুদের মোবাইল ক্যামেরায় ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবি। খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। শেওড়াফুলি জিআরপি সূত্রে জানা গেছে, মাঝে মধ্যে তারা ভিডিও বানাত। গতকাল সেই ভিডিও বানতে গিয়েই সম্ভবত এই দুর্ঘটনা ঘটে। বন্ধুদের কাছ থেকে একটি মোবাইল আটক করেছে জিআরপি। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে, তদন্তে নেমেছে শেওড়াফুলি জিআরপি।

আরও পড়ুন ; কানে হেডফোন নিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই তরুণের

প্রসঙ্গত, গত অগাস্ট মাসে একই রকম ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের চোপড়ায়। রেললাইনের ওপর বসে হেডফোনে কথা বলছিলেন দুই যুবক। একই সময়ে আপ ও ডাউন লাইনে ট্রেন চলে আসার বিষয় আগেভাগে টের না পাওয়ায় সরে যেতে পারেননি। তারই বলি হন দুই যুবক। দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে আসেন ধুমডাঙ্গি স্টেশনের রেলপুলিশ আধিকারিকরা। রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দুই যুবকের দেহাংশ। পড়েছিল জুতো, মোবাইল, হেডফোন সহ মোবাইলের অন্যান্য সরঞ্জাম। রেলের তরফে বারবার প্রচার সত্ত্বেও সাধারণ মানুষ যে সচেতন নন, এই ঘটনায় আবারও তা প্রমাণ হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যু, বান্ধবী ও স্বামী রূপালির বাবাকে ফোন করে কী বলেছিলেন ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Nirmal Ghosh Arrested On RG Kar Case:
"এমন কোনও মৃত্যু নেই, যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি, অভয়ার বেলাতেও তাই..", দাবি নির্মল কন্যার
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Ebola Virus Outbreak: ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
ইবোলা ভাইরাসে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু ! কী জানাচ্ছে WHO ? জেনে নিন এর লক্ষণ ও ঝুঁকির কারণ
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget