এক্সপ্লোর

Malda Aap : পাঞ্জাবের পর 'টার্গেট' বাংলা, এবার রতুয়া ১ ব্লকে সদস্য সংগ্রহ আপের

Malda : আপের কর্মকর্তাদের দাবি, স্বচ্ছ বাংলা গড়তে আগামী দু'-এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরে শুরু হবে কমিটি গঠনের কর্মসূচি।

অভিজিৎ চৌধুরী, মালদা : কংগ্রেসের থেকে পাঞ্জাব (Punjab) ছিনিয়ে নিয়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party)। তারপর থেকেই আত্মবিশ্বাস তুঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দলের। এবার পশ্চিমবঙ্গেও নিজেদের প্রভাব বাড়াতে তৎপর । সেই লক্ষ্যেই মালদায় শুরু হয়েছে দলের সদস্য সংগ্রহ অভিযান। রতুয়া ২ নম্বর ব্লকের পর এবার রতুয়া ১ নম্বর ব্লকে শুরু হল সদস্য সংগ্রহ অভিযান। রতুয়া স্ট্যান্ডে চলে এই কর্মসূচি। 

সম্প্রতি পাঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। আগামী ১৬ মার্চ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ভগবন্ত মান। এদিকে নিজেদের এই বিজয়রথ শুধু দিল্লি, পাঞ্জাবেই নয়, ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে দিতে চাইছে কেজরিওয়ালের দল। ইতিমধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে তারা লড়াই করবে বলে জানিয়েছে আপ নেতৃত্ব। 

দিনকয়েক আগে মালদার (Malda) শহরজুড়ে আম আদমি পার্টির (AAP) পোস্টার দেখা যায়। দিল্লির মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ছবি ও স্থানীয় নেতৃত্বের মোবাইল নম্বর দিয়ে আপের সদস্য হওয়ার আবেদন জানানো হয়। ইংরেজবাজারের রথবাড়ি এলাকায় কেজরিওয়ালের ছবি-সহ এ ধরনের একাধিক পোস্টার দেখা যায়। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ও বিজেপি। এ রাজ্যে আপ কিছুই করতে পারবে না বলে আত্মবিশ্বাসী শাসকদল। এদিকে বাংলায় তারাই বিরোধীদল বলে দাবি করেছে বিজেপি।

যদিও আপের কর্মকর্তাদের দাবি, পাঞ্জাবের পর বাংলা দখলে টার্গেট রয়েছে তাদের। স্বচ্ছ বাংলা গড়তে আগামী দু-এক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লক স্তরে শুরু হবে কমিটি গঠনের কর্মসূচি।

যদিও এনিয়ে রতুয়া ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুল হক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই।

উল্লেখ্য, মালদার (Malda) রতুয়ার (Ratua) পর উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের নবপল্লি এলাকাতেও আপের পোস্টার দেখা গেছে। পোস্টারে লেখা ছিল, নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget