এক্সপ্লোর

Malda : ১০০ দিনের কাজে প্রায় কোটি টাকার দুর্নীতি ! চাঁচল-১ এর BDO-র কাছে অভিযোগ বিজেপি নেতার

BJP Leader's Allegation : অভিযোগ, ওই ১০টি ক্ষেত্রে কোথাও জেসিবি দিয়ে মাটি কাটা হয়েছে, আবার কোথাও কোনও কাজ না করিয়েই জব কার্ডে টাকা দেওয়া হয়েছে

করুণাময় সিংহ, চাঁচল : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে চড়ছে রাজনৈতিক পারদ। কোনও দলই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। এবার ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে সরব হল বিজেপি (BJP) ৷ এনিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বিডিওকে ৷ মালদার চাঁচল-১ নম্বর (Malda Chanchal) এলাকার বিডিওকে লিখিতভাবে মোট ১০ টি স্কিমের ক্ষেত্রে প্রায় এক কোটি টাকার দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা (Prasenjit Sharma) ৷ তাঁর অভিযোগ, ওই ১০টি ক্ষেত্রে কোথাও জেসিবি (JCB) দিয়ে মাটি কাটা হয়েছে, আবার কোথাও কোনও কাজ না করিয়েই জব কার্ডে টাকা দেওয়া হয়েছে ৷

ওই জবকার্ডগুলির বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে প্রসেনজিৎ শর্মার। বিজেপি নেতার দাবি, একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে জল নিকাশির জন্য মরা মহানন্দার মাটি খনন কাজের কথা। কিন্তু, জেসিবি দিয়ে যথসামান্য কাজ করা হয়েছে। এদিকে শ্রমিক না লাগিয়েই জবকার্ডে টাকা প্রদান করা হয়ে গিয়েছে। অনিয়মভাবে কাজ হওয়ায় মরা মহানন্দার হাল ফেরেনি। ঝোপঝাড়, কচুরিপানায় বুজে রয়েছে চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান জল নিকাশির ভরসা মহানন্দা। প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা।

চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল হক 'দুর্নীতি'র দায় চাপিয়েছেন ব্লক প্রশাসনের উপর। তিনি বলেন, দশ জন শ্রমিক কাজ করলে শত শত উপভোক্তার জব কার্ডে কাজ দেখানো হয়। বিডিও-র তত্ত্বাবধানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে লুঠ চলেছে। প্রশাসন তদন্ত করলে দুর্নীতি স্পষ্টভাবে প্রমাণিত হবে। পঞ্চায়েতের সঙ্গে বিডিও-দায়ী।

যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, বিজেপি সরকার তো ১০০ দিনের কাজ আটকে রেখেছে। কীভাবে দুর্নীতি হল ? কাজ হলে তবেই টাকার প্রশ্ন আসে। বিজেপি মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ আনছে বলে দাবি বিধায়কের। অভিযোগকারী কাজের নিয়ম জানেন না। তাই ভুলভাল অভিযোগ তুলছেন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে চাঁচল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উৎপল তালুকদার বিজেপির অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ভোটের মরসুমে বাজার গরম করার জন্য বিজেপি ভুল অভিযোগ আনছে। পঞ্চায়েতের তরফে একশো দিনের তরফে স্বচ্ছভাবেই কাজ করা হয়েছে।

চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget