এক্সপ্লোর

Malda : এবার অখিল গিরির বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ বিজেপি-র

BJP MLA : মন্ত্রিত্ব থেকে অখিল গিরির পদত্যাগ দাবি করেছেন বিজেপি বিধায়ক

করুণাময় সিংহ, হবিবপুর : রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের। এবার কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে মালদার (Malda) হবিবপুর থানায় (Habibpur) লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। গতকাল হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বিজেপি কর্মীদের নিয়ে থানায় যান। মন্ত্রিত্ব থেকে অখিল গিরির পদত্যাগ দাবি করেছেন বিজেপি বিধায়ক (BJP MLA)। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানিয়েছে বিজেপি। যদিও এনিয়ে তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ! তার জেরে অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি ! জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধে নেমেছে বিজেপি। তবে শুক্রবারই নয়, এর আগে ২৭ অক্টোবর নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠানেও একই মন্তব্য করেছিলেন অখিল গিরি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে তোলা ছবি শেয়ার করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি ‘সংশোধন অযোগ্য’ বেলাগাম নিকৃষ্ট মানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। লজ্জাজনক!

সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, শুধু অখিল গিরি নয়, আমরা মমতা ব্যানার্জির সরকারকে তীব্র ভর্ত্‍‍সনা করছি। আদিবাসী সমাজ অত্যন্ত আক্রাশিত। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তারা অখিল গিরির বিরুদ্ধে FIR করবে।

এদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অখিল-মন্তব্যে অস্বস্তির মুখে পড়েছে তৃণমূল নেতৃত্ব! মন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করে দলের তরফে ট্যুইটারে লেখা হয়, ভারতের মাননীয় রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে, অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আমি নিজেই বিরাট কালো, আমাকে নেত্রী ভালবাসেন। আমি জানি না অখিল কি বলেছেন, আমরা কালো সাদা ধর্ম নিয়ে রাজনীতি করি না । আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি।

এদিকে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি। শ্যামপুকুর থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বর্ধমানে পথে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে অবরোধ করা হয় রাজ্য সড়ক। গেরুয়া ব্রিগেডের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কোচবিহার, হুগলি থেকে বাঁকুড়া! এমনকি অখিল গিরির বিরুদ্ধে FIR দায়ের হয়েছে দিল্লিতেও। 

সংবাদ সংস্থা ANI সূত্রে দাবি, কারা প্রতিমন্ত্রীকে জাতীয় মহিলা কমিশনের তরফে তাঁর মন্তব্যের জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। 

পাশাপাশি রাজ্যের ডিজিকে এই ঘটনায় তদন্ত করে কড়া ব্যবস্থা নিতে বলেছে কমিশন। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি তুলে, রাজ্যপালকে চিঠি লিখে তাঁর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন ; 'আমরা কালো সাদায় বিশ্বাস করি না', রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্যে প্রতিক্রিয়া ফিরহাদের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget