এক্সপ্লোর

Malda: জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মালদার চাঁচলে রক্তারক্তি, আহত ৪

Malda News: মালদার চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ে জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি। আহত চারজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। চাঁচল থানায় অভিযোগ দায়ের।

করুণাময় সিংহ, মালদা: জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মালদার চাঁচলে রক্তারক্তি। জখম উভয়পক্ষের চারজন। তাঁরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের এই ঘটনায় উভয় পক্ষই চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের বাসিন্দা আবেদ আলির ভাগে পাওয়া বসতভিটেতে তাঁর ছেলে বাড়ি করার সিদ্ধান্ত নেন। এ কথা তাঁর ভাইদের জানালে বড় ভাই দিল মহম্মদের ছেলেরা তাতে বাধা দেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ, সেই সময় ধারাল অস্ত্র দিয়ে  আবেদ আলির ছেলে বেলালের উপর হামলা চালান দিল মোহাম্মদের ছেলে ইমরান, দাউদ হুমায়ুন। এরপরেই দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। এই ঘটনায় আহত হন উভয় পক্ষের চারজন। তড়িঘড়ি চারজনকে প্রথমে মালতীপুর গ্রামীণ হাসপাতাল পরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চারজন চিকিৎসাধীন। গুরুতরভাবে আহত হয়েছেন বেলাল আলি।

এ বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত  শুরু হয়েছে।’

অন্যদিকে, বুধবার মালদায় প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বিধায়কদের দাবি-দাওয়া শোনেন তিনি। যদিও বক্তব্য রাখতে গিয়ে চাঁচল পুরসভার জন্য একটিও শব্দ খরচ করেননি এখানকার  শাসক দলের বিধায়ক বিধায়ক নীহার রঞ্জন ঘোষ। আর এই নিয়ে শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপির যুব মোর্চার জেলা সহ-সভাপতি সুমিত সরকারের বক্তব্য, ‘আসলে চাঁচল পুরসভা নির্বাচনে চমক ছাড়া কিছুই নয়। চাঁচলের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন বিধায়ক। মনে হয় না চাঁচল পুরসভার স্বপ্ন কোনওদিন পূরণ হবে।’

বিধায়কের  আচরণে হতাশ চাঁচলের সাধারণ বাসিন্দারাও।

যদিও তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষের দাবি, ১৫ দিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাঁচল পুরসভা গঠন নিয়ে তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী দ্রুত পুরসভা করার আশ্বাস দিয়েছেন। এরপর পুনরায় প্রশাসনিক বৈঠকে একই দাবি করা সঠিক হত না। বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেছেন, ‘চাঁচল পুরসভা হবে না বলে যাঁরা বলছেন, তাঁরা আসলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget