এক্সপ্লোর

Malda: ছ'মাস ধরে বন্ধ পানীয় জল, ফাঁকা কলসি-বালতি নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

মঙ্গলবার দুপুরে দুই গ্রামের বাসিন্দারা ফাঁকা কলসি, বালতি নিয়ে এই বিক্ষোভে সামিল হন।

করুণাময় সিংহ, মালদা: প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে রাস্তা তৈরির কাজ চলছে গ্রামে। অনেকদিন ধরেই এই কাজ চলছে ওই এলাকায়। এই কাজ চলাকালীন পাইপ লাইন ফেটে যাওয়ায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না কয়েকশো পরিবার, এমনই অভিযোগ উঠেছে। প্রায় ছ'মাস ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন তাঁরা। অবশেষে এদিন সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাঁচোল ২ ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাজলদীঘি এবং মেঘডুমরা গ্রামের মহিলারা। 

মঙ্গলবার দুপুরে দুই গ্রামের বাসিন্দারা ফাঁকা কলসি, বালতি নিয়ে এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, রাস্তা তৈরি করার কারণেই এলাকার পিএইচই'র পাইপলাইন ফেটে গিয়েছে। এর ফলে আশেপাশের গ্রামগুলিতে পরিস্রুত পানীয় জল সরবরাহ হচ্ছে না। তাঁরা বলেন এ বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়েই বিক্ষোভ দেখানোর পথে হেঁটেছেন তাঁরা। 

এদিকে, গ্রামবাসীদের এই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচোল থানার পুলিশ এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ। তাঁদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষোভকারী গ্রামবাসীদের বক্তব্য, কাজলদীঘি ও মেঘডুমরা দুটি গ্রামের মানুষ দীর্ঘ ছয় মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন। কারণ ওই গ্রামের নতুন প্রধান কেন্দ্রের 'প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা'র রাস্তায় কাজের জন্য জলের পাইপ লাইন নষ্ট হয়ে গিয়েছে। দীর্ঘ ছয় মাস ধরে সমস্যা চললেও পাইপলাইন মেরামত করা করা হয়নি। যার ফলে ওই দুই গ্রামের দুই হাজারের বেশি মানুষ সমস্যায় পড়েছেন। 

প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে অন্য গ্রাম থেকে পরিশ্রুত পানীয় জল নিয়ে আসতে হচ্ছে তাঁদের। ওই গ্রামে বেশির ভাগই আদিবাসীদের বসবাস। প্রধান বিডিওকে বলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা এদিন ওই রাস্তায় নেমে জলের জন্য বিক্ষোভ দেখিয়েছেন।

এদিকে এই ঘটনা নিয়ে চাঁচল ২ ব্লকের বিডিও দেবজ্যোতি রায় জানিয়েছেন , পিএইচইকে পুরো বিষয়টি জানানো হয়েছে। খুব শীঘ্রই ওই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget