এক্সপ্লোর

Malda News: RG কর কাণ্ডের মধ্য়েই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ মালদায়, 'মাদক মেশানো পানীয় খাইয়ে..'

Malda Physical Abuse During RG Kar Protest: আর জি কর কাণ্ডের মধ্য়েই এবার মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এখানেই শেষ নয়, ভিডিও তুলে ব্ল্যাকমেল করে বারবার নির্যাতনের অভিযোগ..

মালদা: আর জি কর কাণ্ডের মধ্য়েই এবার মালদায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ । মালদার ইংরেজবাজারে মাদক মেশানো পানীয় খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এখানেই শেষ নয়, আরও অভিযোগ, ভিডিও তুলে ব্ল্যাকমেল করে বারবার নির্যাতন করা হয়েছে।  থানায় জানালে টাকার প্রলোভন, রাজি না হওয়ায় নাবালিকাকে মারধর ও হুমকিরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক। একাদশ শ্রেণির ছাত্রীর পরিবারের অভিযোগ, ৭ অগাস্ট ইংরেজবাজার থানায় অভিযোগ জানালেও ব্যবস্থা নেয়নি পুলিশ। ২১ অগাস্ট পুলিশ সুপারের দ্বারস্থ নাবালিকার পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজ চলছে। 

মূলত, আরজিকরের ঘটনায় এই মুহূর্তে রাজ্য তথা সারা দেশে প্রতিবাদের ঢেউ। আন্দোলনে সামিল হয়েছে সাধারণ মানুষ। তারই মাঝে সদ্য দক্ষিণ কলকাতায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। এখানেই শেষ নয়, আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই নানুরে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। হাত-পা বেঁধে ধর্ষণের পর নৃশংস অত্যাচার চালানোর অভিযোগ ওঠে বীরভূমের নানুরে।যেখানে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ৪ বছরের ছেলের সামনেই ধর্ষণের অভিযোগ উঠেছে। এবং বীরভূমের এই ধর্ষণকাণ্ডেও কাউকে বললে ধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকির দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

নানুরের এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। মহিলার অভিযোগ, নির্যাতনের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এমনকী তাঁর শিশুপুত্রকেও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন মহিলা। ধর্ষণ ও হুমকির অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত।  কিছু বছর আগে বিরিয়ানির লোভ দেখিয়ে কলকাতায় এক শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনা প্রকাশ্যে এসেছিল। আর এবার আরও একবার ভয়াবহ ঘটনার মুখোমুখী মালদা।

আরও পড়ুন, 'নবান্ন অভিযানের নামে অশান্তি ছক..', TMC-র প্রকাশ করা ভিডিও-র সূত্রে আটক ২ BJP নেতা

অপরদিকে, ১৫ অগাস্ট শিলিগুড়িতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ৩ নাবালক ও একজন প্রাপ্ত বয়স্ককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তিন নাবালকের ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে জুভেনাইল কোর্টের। এক প্রাপ্ত বয়স্কের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি জেলা আদালত।  নাবালিকার বাড়িতে যান স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget