এক্সপ্লোর

Malda News: ভেঙে পড়ছে ক্লাসরুম, আতঙ্কে মালদার একাধিক স্কুলের পড়ুয়া, মৃত্যুতেও নেই হেলদোল !

Malda School: মালদার মোথাবাড়ি সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যুর ঘটনার পর প্রকাশ্যে এল আরও একাধিক স্কুলের ভয়াবহ অবস্থা।

করুণাময় সিংহ, মালদা:  মালদার (Malda) মোথাবাড়ি সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যুর ঘটনার (Student Death) পর প্রকাশ্যে এল আরও একাধিক স্কুলের ভয়াবহ অবস্থা। স্কুলে খসে পড়ছে পলেস্তারা , স্কুল বিল্ডিংয়ের চারিদিকে ফাটল। যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্কুলের ক্লাসরুম। এই অবস্থায় বাঙ্গিটোলা স্কুলের ঘটনার আতঙ্ক নিয়ে ক্লাস করছেন পড়ুয়ারা। এমনই শোচনীয় মালদার হবিবপুরের আইহো বালিকা বিদ্যালয় এবং মালদার চাঁচল ২ নং ব্লকের নেহালপুর প্রাথমিক বিদ্যালয়ের। আইহো বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কুলের দুর্দশার জন্য আঙ্গুল তুলেছেন প্রশাসনের দিকে। অন্যদিকে স্কুলের দুর্দশার কথা স্বীকার করে নিয়েছেন চাঁচলের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।
 

চাঁচোল ২ নং ব্লকের ভাকড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে নেহাল পুর প্রাথমিক বিদ্যালয়।এই প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় দুই শতাধিক। শতাব্দী প্রাচীন স্কুলে ধরেছে ফাটল, বেরিয়ে এসেছে লোহার রড। আগাছা ও কচুরিপানায় ঢেকেছে স্কুল।স্কুল পড়ুয়ারা জানান, 'ভয়ে ক্লাস করতে হয়। আমরা দেখেছি ক্লাশ রুমের দেওয়ালে ফাটল। ভয়ে ভয়ে ক্লাস করতে হচ্ছে। আমড়া চাই স্কুলটি যাতে ভালো হয়।' এক অভিভাবক রাইহানুল হক জানান, 'স্কুলটির পরিস্থতি খুবই খারাপ। ছাত্রছাত্রীরা ভয়ে ভয়ে ক্লাস করে। আমাদেরও ভয় হয় কখন কী হয় !' অন্যদিকে মালদার হবিবপুরে আইহো উচ্চ বিদ্যালয়ের আবস্থা বেহাল। স্কুল বহুদিন হলেও সংস্কারের অভাবে ধুকছে। ফলে ভয়ের মধ্যে ভাঙন ফাটল দেওয়ালের ক্লাস রুমে পড়াশোনা করতে হচ্ছে। বিষয়টি স্কুল কতৃপক্ষকে জানালেও কোনও ব্যবস্থা হয়নি। এই নিয়ে বেশ কয়েক মাস আগে পথ অবরোধ করা হয়েছিল। কিন্তু এরপরেও কোনও সুরাহা হয়নি।

এক ছাত্রী জানান, 'বহুদিন ধরে আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে। রুমের মধ্যে আতঙ্কে ক্লাস করতে হয়। এই নিয়ে রাজ্য সড়ক অবরোধ পর্যন্ত করা হয়। কিন্তু এখনও একই পরিস্থিতি।  কিন্তু এখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র জানান, 'পরিস্থিতি ভয়ঙ্কর। প্রশাসনকে জানিয়েছি বিষয়টি। বাঙিটোলার ঘটনার পরও ইতিবাচক কোনও ভূমিকা নেই। স্কুলগুলির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া। 'দ্রুত ব্যবস্থা নেওয়া হবে', বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন, অখিলের বিতর্কিত মন্তব্য জের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

 প্রসঙ্গত, সম্প্রতি মালদার মোথাবাড়িতে সরকারি স্কুলে বাথরুমের দেওয়াল ভেঙে ছাত্রের মৃত্যু হয়। আহত হয়েছে আরও একজন। ছাত্রের মৃত্যুর পরেই মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হলেন মোথাবাড়ি থানার ওসি-সহ ৭জন। মৃতের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে টিফিন পিরিয়ডের পর বাথরুমে গিয়েছিল একাদশ শ্রেণির জিশান শেখ। সঙ্গে ছিল তাঁর বন্ধু জিশান মোমিন। আচমকাই তাদের উপর পড়ে বাথরুমের দেওয়াল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। জিশান শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget