এক্সপ্লোর

Suvendu Adhikari: অখিলের বিতর্কিত মন্তব্য জের, রাজ্যপালকে চিঠি শুভেন্দুর

Suvendu on Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে অখিলকে অপসারণের দাবি। সাক্ষাতের সময় চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর।

কলকাতা: রাষ্ট্রপতিকে (President Droupadi Murmu) নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে অখিলকে (Akhil Giri) অপসারণের দাবি। সাক্ষাতের সময় চেয়ে রাজ্যপালকে চিঠি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ‘রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। এই ধরনের মন্তব্য মন্ত্রীর আদিবাসী-বিরোধী মানসিকতার প্রতিফলন। অবিলম্বে মন্ত্রীকে বরখাস্তের দাবি জানাতে চায় বিজেপির পরিষদীয় দল’, রাজ্যপালের কাছে সময় চেয়ে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। দিল্লিতেও অখিল গিরির বিরুদ্ধে এফআইআর দায়ের বিজেপির (BJP)।

অখিল গিরির মন্তব্য নিয়ে দিকে দিকে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে বিজেপি। অখিলের গ্রেফতারি ও মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মিছিল। বেশ খানিকক্ষণ রাস্তা রোকো। নন্দীগ্রাম থানায় অখিলের বিরুদ্ধে এফআইআর। মন্ত্রীকে গ্রেফতারির দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। অন্যদিকে, কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে চিঠি দিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে। রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির মন্তব্য গণতন্ত্রের অপমান। ১৪০ কোটি জনগণকে অপমান করেছেন রাজ্যের মন্ত্রী। এই জঘন্য মন্তব্যের জন্য অবিলম্বে অখিলের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বিধায়ক পদ থেকে অপসারিত করতে সুপারিশ করুন’। জাতীয় মহিলা কমিশনারকে চিঠি দিয়ে অনুরোধ করেছেন সৌমিত্র খাঁ। পাশাপাশি রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির গ্রেফতারি দাবিও জানিয়েছেন তিনি। 

 শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতিকেও (President) নিশানা মন্ত্রী অখিল গিরির (Akhil Giri)। রাষ্ট্রপতিকে নিয়েও বেলাগাম রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বলে দেখতে ভাল নয়। কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?' এই মন্তব্যর পরই জোর শোরগোল শুরু হয়েছে।  অখিল গিরির মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে আদিবাসী বিরোধী বলে কটাক্ষ করেন অমিত মালব্য। টুইটারে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন।'

আরও পড়ুন, রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্য, কলকাতায় প্রতিবাদ মিছিল বিজেপির

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'অখিল গিরির যে মন্তব্য নিয়ে বিতর্ক তা অবাঞ্ছিত। এ বিষয়ে দুঃখপ্রকাশ করে তিনি যা বলার বলেছে। গোটা বিষয়টি তাঁর ব্যক্তিগত বিষয়। দলের বক্তব্যর কোনও যোগ নেই। মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সর্বস্তরের মহিলাদের সম্মান দেন। রাষ্ট্রপতিকে তো বটেই। এই অখিলবাবুকে লাগাতার আক্রমণ করেছেন শুভেন্দু। উনি এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। আমি ডিফেন্ড করছি না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকেও তো যা তা ভাষায় আক্রমণ করেন বিজেপি নেতারা।'  

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget