এক্সপ্লোর

Malda News: নাম বিভ্রাটে গ্রেফতার হওয়া ব্যক্তিকে মুক্তি দিল মালদা জেলা আদালত

Malda: বৃহস্পতিবার রাতে মালদা জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় গোপাল মাহাতোকে। সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে খুশি গোপাল জানাচ্ছেন, তিনি স্বপ্নেও কখনও ভাবেননি যে তাঁকে জেলে থাকতে হবে।

করুণাময় সিংহ, মালদা: অভিযুক্তর নামে নাম। আর তাতেই ভুল হয়ে যায় পুলিশের। অভিযুক্তর পরিবর্তে নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে নিলে আসে পুলিশ। শুধু তাই নয়, ঠাঁই হয় জেলে। অবশেষে দীর্ঘ তদন্তের পর ভুল বুঝতে পারে পুলিশ। আর আদালতের পক্ষ থেকে রেহাই দেওয়া হয় নির্দোষকে। সিনেমার মতো ঘটনা ঘটেছে মালদায় (Malda)।

নাম বিভ্রাটে গ্রেফতার নির্দোষ ব্যক্তি-

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৫ সালে একটি সংঘর্ষের মামলায় গোপাল মাহাতো (Hopal Mahato) নামে এক ব্যক্তির নামে ওয়ারেন্ট জারি করে মালদা জেলা আদালত। কিন্তু মালদা থানার পুলিশ (Malda Police) ভুলবশত অভিযুক্ত গোপাল মাহাতোর পরিবর্তে অন্য এক গোপাল মাহাতোকে গ্রেফতার করে নিয়ে আসে। তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এরপর সংশোধনাগারেও পাঠানোর নির্দেশ দেয় মালদা জেলা আদালত। ভুল গোপাল মাহাতোকে পুলিশ গ্রেফতার করেছেন, এই দাবি তুলে সোচ্চার হন গোপাল মাহাতোর পরিবারের লোকেরা। তাঁদের দাবি ছিল, ওই ঘটনায় যে গোপাল মাহাতো অভিযুক্ত ছিল, সে গ্রেফতার হওয়া গোপাল মাহাতো নন। অভিযুক্তের পরিবর্তে নির্দোষকে গ্রেফতার করা হয়েছে। তাঁর পরিবারের পক্ষ থেকে মালদা জেলা আদালত ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদনও জানান হয়।

আরও পড়ুন - Malda News: নাম-বিভ্রাট! আসল অপরাধীর বদলে নির্দোষকে গ্রেফতারের অভিযোগ

ছাড়া পেলেন নির্দোষ গোপাল মাহাতো-

গ্রেফতার হওয়া গোপাল মাহাতোর পরিবারের পক্ষ থেকে মালদা জেলা আদালত ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানানোর পরই ফের তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে তারা বুঝতে পারে তাদেরই কোথাও একটা ভুল হয়েছে। এরপরই বৃহস্পতিবার মালদা থানার পুলিশ আদালতে জানায় যে নাম বিভ্রাটের কারণে তাদের ভুল হয়েছে। অভিযুক্ত গোপাল মাহাতোর পরিবর্তে তারা নির্দোষ গোপাল মাহাতোকে গ্রেফতার করে ফেলেছে। পুলিশের পক্ষ থেকে এই ঘটনার কথা জানার পরই মালদা জেলা আদালত নির্দোষ গোপাল মাহাতোকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে মালদা জেলা সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হয় গোপাল মাহাতোকে। সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে খুশি গোপাল জানাচ্ছেন, তিনি স্বপ্নেও কখনও ভাবেননি যে তাঁকে জেলে থাকতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget