এক্সপ্লোর

Malda News: মাত্র ২০ টাকার জন্য মাকে 'খুন' ! মর্মান্তিক ঘটনা মালদায়

Malda Murder Case: মর্মান্তিক ঘটনা মালদার হবিবপুর থানা এলাকায়

করুণাময় সিংহ, মালদা: মাত্র কুড়ি টাকার জন্য মাকে 'খুন'! বিস্ফোরক অভিযোগ এবার মালদা জেলায়। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামে। ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত ওই মহিলার নাম আরতি সিংহ। অভিযুক্ত কৌশিক সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের লোকের অভিযোগ মায়ের কাছ থেকে কোটি টাকা চেয়েছিলেন কৌশিক। সেই টাকা না পেয়ে মাকে কুপিয়ে খুন করেছে। বেশ কিছুদিন ধরে কৌশিক মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও পরিবারের দাবি। তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। 

চলতি বছরে আরও একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল উত্তর ২৪ পরগনায়। বাবাকে বেঁধে রেখে, মাকে ধারালো বটি দিয়ে খুন করেছিল ছেলে। থানায় অভিযোগ দায়ের করেছিলেন বাবা। ভয়াবহ ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আধার মানিক এলাকায়। জানা গিয়েছিল, বছর ৩০,এর রাজু সানা পেশায় গাড়ির চালক। রাত্রিবেলা রাজু বাড়িতে ফিরলে মা আলপনা সানা-৫৯ তার সঙ্গে পারিবারিক অশান্তিতে জড়িয়ে তর্কাতর্কি হয়। বাবা সুরঞ্জন সানা প্রতিবাদ করলে প্রথমে বাবাকে মারধর করেছিল সে। তারপরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল ঘরের মধ্যে। সবজি কাটার ধারালো বটি ছিল। ছেলে সেই বটি দিয়ে মাকে কুপিয়ে খুন করেছিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এই ঘটনায় বাবা সুরঞ্জন সানা ছেলে রাজু সানার বিরুদ্ধে বাদুড়িয়া থানায় লিখিতভাবে খুনের অভিযোগ দায়ের করেছিলেন।এরপরেই অভিযুক্ত ছেলে পলাতক হয় গিয়েছিল। তার খোঁজে তল্লাশিতে নেমেছিল বাদুড়িয়া থানার পুলিশ। 

আরও পড়ুন, 'চোখ দিয়ে রক্ত বের করে ছাড়ল..', বিধানসভায় নির্যাতিতার মা-বাবা, শুভেন্দু-নৌশাদের সঙ্গে সাক্ষাৎ

সম্প্রতি মা ও শিশুপুত্রকে খুনের (Mother Son Killed In Mallarpur) অভিযোগ উঠেছিল বীরভূমের (Birbhum) মল্লারপুরে। দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেছিল বিজেপি (BJP)।  সকালে বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুপুত্রের মৃতদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার স্বামী ভিন রাজ্যে কাজ করেন। পরিবারের অভিযোগ, ভারী কিছু দিয়ে আঘাত করে তাদের খুন করা হয়েছিল। এরপরেই তদন্তে নামে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget