এক্সপ্লোর

Malda News: বাড়ি ফেরা হল না, বাজ পড়ে মৃত্যু মালদার বধূর

Women Electrocution Death: বাজ পড়ে মৃত্যু হয় এক বধূর।  বছর একান্নোর মৃতার নাম অঞ্জলী বিশ্বাস। জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।

অভিজিৎ চৌধুরী,মালদা: বাজ ( Electrocution) পড়ে মৃত্যু হয় এক বধূর।  বছর একান্নোর মৃতার নাম অঞ্জলী বিশ্বাস (Anjali Biswas)। বামনগোলা থানার মানোলিগ্রামে মৃতার বাড়ি।জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার বাজ পড়ে মৃত্যুর (Death Case) ঘটনা ঘটেছে।  

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় স্বামী বাহাদুর বিশ্বাসের সঙ্গে এদিন সন্ধ্যায় জমি থেকে বাড়ি ফিরছিলেন । ওই সময় বজ্রাঘাতে বিদ্যুস্পৃষ্ট হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক এদিন রাতে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে  স্থানান্তরিত করা হলে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে।

সম্প্রতি, বৃষ্টির সময় জমিতে আল বাঁধতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির ছাত্রের।  ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের বাঁকুইল গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বছর ১৪-র ওই কিশোরের নাম রুদ্র রায়। সে তার কাকার সঙ্গে জমিতে কাজ করতে যায়। সেই সময় বাজ পড়ে। এরপর হাসপাতালে নিয়ে গেলে ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।বর্ষা আসার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ধরেই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটছে। কিছুদিন আগেই পুরুলিয়ায় বাজ পড়ে একদিনে মৃত্যু হয়েছে ৩ জন মহিলার। দিঘায় বেড়াতে এসে সমুদ্রে স্নান করার সময় বাজ পড়ে মৃত ২। জানা যায়, উত্তর ২৪ পরগনার কল্যাণী থেকে দিঘায় আসেন ওই ২ পর্যটক। সেখানেই অঘটন। এদিকে, শালবনিতে বাজ পড়ে মৃত ২ জন।

আরও পড়ুন, ওনার নাম ইতিহাস বইয়ের পাতা থেকে মুছুন, না হলে নেতাজির সমতুল্য ভাববে: অনুপম হাজরা

ক্ষণিকা ঘাটে সমুদ্রে স্নান করতে নেমে বজ্রাঘাতে মৃত্যু হয় দুই পর্যটকের। দুপুরের মেঘলা আবহাওয়ার মাঝে বাজ পড়ার জেরে কার্যত ঝলসে যায় তাঁদের শরীর। হালিশহর পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুগম পাল (২৪ ) ও কল্যাণীর বাসিন্দা শুভজিৎ পালের (২৫) মৃত্যু হয়। বজ্রাঘাতে আহত হন আরও একজন।অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের। দিন কয়েক আগে দুপুরে এক সময়ে ভারী বৃষ্টি হয়, সঙ্গে বজ্রপাত। সে সময় এই ঘটনা ঘটে। মৃতরা হলেন ১১ বছরের খাঁদু হাঁসদা এবং ৪২ বছরের আমেনা বিবি। খাঁদুর বাড়ি কর্ণগড়ের বালিজুড়িতে। পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget