এক্সপ্লোর

Malda: মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় আরও ১ অভিযুক্তের আত্মসমর্পণ

Malda News: ২০১৭ সালে হরিশ্চন্দ্রপুরে, বন্যাত্রাণে কেন্দ্রীয় বরাদ্দের ৭৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। অভিযুক্ত হিসেবে ৩ জন তৃণমূল নেতা-নেত্রীর নাম উঠে আসে। 

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: মালদার বন্যাত্রাণ দুর্নীতি মামলায় (Flood corruption case) আত্মসমর্পণ করলেন আরও এক অভিযুক্ত। মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বরুই পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা। 'প্রমাণিত হল, তৃণমূল দুর্নীতিতে জড়িত', গোটা ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি (BJP)। অভিযোগ প্রমাণ হলে দল ব্যবস্থা নেবে বলে দাবি করেছে তৃণমূল (TMC)। 

ঠিক কী ঘটেছিল?

মালদার বন্যাত্রাণ-দুর্নীতি মামলায় একে একে আত্মসমর্পণ করলেন সব অভিযুক্ত। মঙ্গলবার আত্মসমর্পণ করলেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল পরিচালিত বরুই গ্রাম পঞ্চায়েতের প্রধান। ১১ মার্চ, বন্যাত্রাণ দুর্নীতি মামলায় অভিযুক্ত ৩ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে তাঁদের ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 

বৃহস্পতিবার রাতে আত্মসমর্পণ করেন তৃণমূল নেতা আফসার হোসেন। সোমবার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির ত্রাণ কর্মাধ্যক্ষ রোশনারা খাতুন ও মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন পঞ্চায়েত প্রধান সোনামণি সাহা। 

২০১৭ সালে হরিশ্চন্দ্রপুরে, বন্যাত্রাণে কেন্দ্রীয় বরাদ্দের ৭৬ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। অভিযুক্ত হিসেবে ৩ জন তৃণমূল নেতা-নেত্রীর নাম উঠে আসে। 

ত্রাণ দুর্নীতিতে রাজনৈতিক তরজা

হরিশচন্দ্রপুরের বরুই গ্রামপঞ্চায়েতের তৃণমূল নেত্রী ও প্রধান সোনামণি সাহার কথায়, 'আমি নির্দোষ। জামিনের আর্জি খারিজ হয়েছে বলে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম। সিবিআই তদন্ত হলে সব তথ্য বেরিয়ে আসবে।'

বরুই গ্রামপঞ্চায়েতের কংগ্রেস সদস্য আব্দুল মান্নান বলেন, 'সাধারণ মানুষ ন্যায় পাক আমি সেটাই চেয়েছি। একে একে সবাই আত্মসমর্পণ করেছে। ক্যাগের তদন্তে সব উঠে আসবে।'

অন্যদিকে তৃণমূল নেতা নেত্রীদের আত্মসমর্পণের ঘটনায় স্বভাবতই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। পাল্টা জবাবও দিয়েছে শাসকদল। 

উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, 'যাঁরা অভিযুক্ত আত্মসমর্পণ করলেন, তাঁদের প্রশানিক পদ থেকে সরানো হয়নি। তৃণমূল তাঁদের বহিষ্কার করেনি। এতে তৃণমূল আপাদমস্তক জড়িত।'

আরও পড়ুন: Jalpaiguri News: তিস্তা সেতুর কাছে উদ্ধার একাধিক হাতি বোঝাই ট্রাক

ইংরেজবাজার পুরসভার তৃণমূল নেতা ও চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর পাল্টা জবাব, 'দল দুর্নীতিকে সমর্থন করে না। এখনও অভিযোগ প্রমাণিত হয়নি। অভিযোগ প্রমাণ হলে দল ঠিকই ব্যবস্থা নেবে। '

সব মিলিয়ে ত্রাণ দুর্নীতিতে অভিযুক্তদের আত্মসমর্পণ ঘিরে সরগরম মালদার রাজনীতি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget