এক্সপ্লোর

Malda: ইংরেজবাজার রথবাড়ি এলাকায় পুরসভার পক্ষ থেকে বে আইনি দখল উচ্ছেদ অভিযান

Malda News :রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বে-আইনি ভাবে দখল করা এলাকা ফের সাফ করতে পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালায় ইংরেজবাজার পৌরসভা। শনিবার সকাল থেকে দখল মুক্ত অভিযান চালায়।

করুণাময় সিংহ, মালদা: ইংরেজ বাজারে বে-আইনি দখল উচ্ছেদ অভিযানে নামল  ইংরেজবাজার পৌরসভা। রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অনেক দিন ধরেই বন্ধ ছিল। এই সড়কে আগে যান চলাচল হলেও করোনা পরবর্তী সময়ে বে আইনিভাবে দখল হয়ে যায়। এবার সেই বে-আইনি ভাবে দখল করা এলাকা ফের সাফ করতে পুলিশকে সঙ্গে নিয়ে এদিন অভিযান চালাল ইংরেজবাজার পৌরসভা। শনিবার সকাল থেকে দখল মুক্ত করার অভিযান চালায়। করোনা পরিস্থিতি দীর্ঘদিন জাতীয় সড়কের প্রথম দুটি লেনে বন্ধ ছিল যানবাহন চলাচল। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুনরায় প্রথম দুটি লেনে গাড়ি চলাচলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার থেকে চলবে প্রতিটি লাইনে গাড়ি। তাই আজ জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৩৪নম্বর জাতীয় সড়কের প্রথম দুটি লেনের বে আইনি দখল চলল উচ্ছেদ অভিযান। 

এদিকে, মালদার অন্য প্রান্তে অন্য একটি বিক্ষিপ্ত ঘটনায়, হরিশ্চন্দ্রপুরে দিনেদুপুরে মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বিহারে। ভূমি রাজস্ব আধিকারিকদের মদতে মাটি পাচারের অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের ২ নম্বর ব্লকের যোগীলাল ব্রিজ এলাকায়। কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চাঁচলের মহকুমা শাসক। শুরু রাজনৈতিক চাপানউতোর। 

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের এক বাসিন্দা বলছেন, ''আমাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমাদের জমি থেকে মাটি নিয়ে চলে যাচ্ছে। কীভাবে চাষবাস করব আমরা? আমাদের কী হবে?'' ঘটনা প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমূল হোসেন বলেন, ''বিষয়টি নিয়ে ঠিকভাবে জানা নেই। আমরা আলোচনা করব এই নিয়ে। সত্যি সত্যিই যদি এই ধরণের ঘটনা হয়। তবে প্রশাসন থেকে যথাযত পদক্ষেপ নেওয়া হবে।'' তবে বিজেপির তরফে পালটা শাসক দলের দিকে আঙুল তুলেছে। শাসক দলের মদতেই এমনটা হচ্ছে বলে অভিযোগ তাদের।

আরো পড়ুন: পাণ্ডবেশ্বরে পথ দুর্ঘটনায় গুরুতর আহত মহিলা, বিক্ষোভ স্থানীয়দের

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget