এক্সপ্লোর

Malda News: দুষ্কৃতীর হাত থেকে যদি পালিয়ে যেতেন TMC নেতা দুলাল সরকার ? রেডি ছিল হাড় হিম করা 'প্ল্যান B' !

Malda TMC Leader Dulal Sarkar Murder Case: তৃণমূল নেতা দুলাল সরকার খুনে চাঞ্চল্যকর তথ্য ! বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ,

করুণাময় সিংহ,মালদা: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় বিহার থেকে আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, পূর্ণিয়ার বাসিন্দা মহম্মদ আসরারকে অপারেশনের প্ল্যান বি-তে রাখা হয়েছিল। হামলাকারীরা কোনও কারণে দুলাল সরকারকে খুনে ব্যর্থ হলে, আসরারের উপরেই দায়িত্ব ছিল তৃণমূল নেতার মৃত্যু নিশ্চিত করার।  

মালদায় তৃণমূলের দাপুটে নেতা ও জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায়, বিহারের বাসিন্দা আরও এক শার্প শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত মহম্মদ আসরার বিহারের পূর্ণিয়ার বাসিন্দা। আর তাকে জেরা করেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য! নতুন বছরের শুরুতে মালদার মহানন্দা পল্লিতে দুষ্কৃতীদের হাতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। কিন্তু কী হত, যদি এই দুষ্কৃতীরা দুলাল সরকারকে খুন করতে না পারত?

যদি কোনওরকমভাবে দুষ্কৃতীর হাত থেকে পালিয়ে যেতে পারতেন তিনি? পুলিশ সূত্রে দাবি, এখানেই প্ল্যান B রেডি ছিল ধৃত মহম্মদ আসরার। তদন্তকারীরা বলছেন, গোটা অপারেশন পর্বে ব্যাক আপ কিলারের ভূমিকায় ছিল মহম্মদ আসরার। দুষ্কৃতীরা যখন দুলাল সরকারকে তাড়া করে গুলি করছে, তখন আলাদা একটি বাইকে ছিল বছর বাইশের এই শার্প শ্যুটার।হামলাকারীরা ব্যর্থ হলে, আসরে নামত মহম্মদ আসরার। কারণ টোটোর শোরুমের বাইরে, রাস্তায় বাইক স্টার্ট করে দাঁড়িয়েছিল সে। 

দুলাল সরকার খুনের পর ২ সপ্তাহের বেশি অতিক্রান্ত। তৃণমূলের জেলা সহ সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার হয়েছেন দলেরই টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। কিন্তু পুলিশ ছবি প্রকাশ করে ২ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণার পরেও, এখনও অধরা অন্যতম দুই অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব। শুক্রবার মালদা গিয়ে SP অফিসে বৈঠক করেছিলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। কথা বলেন নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারের সঙ্গে। আর তারপরেই তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হল আরও এক শার্প শ্যুটার। 

আরও পড়ুন, জুয়ার আসরে 'হানা', ধরপাকড় করতেই পুলিশকে হাসপাতালে পাঠাল অভিযুক্তরা !

মালদা জেলা তৃণমূল সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ এই নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করল পুলিশ।নতুন বছরের শুরুতেই তৃণমূল বনাম তৃণমূল লড়াইয়ে দাপুটে নেতা খুন । কালিয়াচকে তৃণমূল কর্মী আতাউল হককে থেঁতলে খুন। এই দুই ঘটনাকে ঘিরে তোলপাড়ের আবহে, সোমবার সন্ধেয় মালদা পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। বুধবার সরকারি সহায়তা প্রদানের একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget