এক্সপ্লোর

Malda TMC Party Office Demolish : চলল বুলডোজার, আদালতের নির্দেশে মাটিতে মিশল তৃণমূলের বেআইনি পার্টি অফিস

Malda News : জনস্বার্থ মামলায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। তারপরই আজ সকালে অভিযানে নামে প্রশাসন।  

 

করুণাময় সিংহ,মালদা: আদালতের নির্দেশে মালদায় বুলডোজার দিয়ে তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভাঙল প্রশাসন। সেই সঙ্গে ভেঙে ফেলা হল তার পাশে থাকা একটি ক্লাবঘরও। ওল্ড মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছিল তৃণমূলের এই পার্টি অফিস ও ক্লাব, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন এক ব্যবসায়ী। জনস্বার্থ মামলায় অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত। তারপরই আজ সকালে অভিযানে নামে প্রশাসন।  

সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ করার অভিযোগে মাস দুয়েক আগে কলকাতা হাইকোর্টে মামলা করেন স্থানীয় এক ব্যবসায়ী। গত সপ্তাহে দুটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই মতো চলতি সপ্তাহের শুরুতে এ নিয়ে নোটিস দেওয়া হয় প্রশাসনের তরফে। এরপর শুক্রবার সকালে বিশাল পুলিশবাহিনী এনে শুরু হয় অভিযান। প্রথমে তৃণমূলের পার্টি অফিস থেকে একে একে খুলে নেওয়া হয় পতাকা। সরিয়ে নেওয়া হয় তৃণমূল নেত্রীর ছবি দেওয়া ফ্লেক্স।  তারপরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বেআইনি দুটি নির্মাণ।                     

বেআইনি নির্মাণ, ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে, গত মাসেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।তারপর ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ। শহর থেকে জেলা , বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মাণ।  জেলায় জেলায় দেখা যায় হকার উচ্ছেদের ছবি। সেই সঙ্গে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। কয়েকদিন আগেই হাইকোর্টের নির্দেশে পোর্টের জমিতে বেআইনি দখলদারি হঠাতে বিজেপির একটা পার্টি অফিস ভেঙে দিয়েছিল প্রশাসন। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন কম হয়নি। আর এবার সরকারি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হল ওল্ড মালদা পুর এলাকায়।                                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে          

আরও পড়ুন, 'বড় প্রগতিশীল নেত্রী মনে করেন', চোপড়ার ঘটনায় মমতার সমালোচনা মোদির?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget