এক্সপ্লোর

Malda : হরিশ্চন্দ্রপুরে দলত্যাগী অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের একাংশের, সঙ্গে মিষ্টিমুখ

TMC's Agitation : দিন দু'য়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং জেলা সভাপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়েন মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ কুমার রাম

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর (মালদা) : দলত্যাগী অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূলের (TMC) একাংশ নেতা-কর্মীর। মালদার হরিশ্চন্দ্রপুরের (Harischandrapur) তুলসীহাটার বোড়ল বাজারের ঘটনা। এর পাশাপাশি নিজেদের মধ্যে মিষ্টিমুখও করেন তাঁরা। সাথে তোলা হয় একাধিক বিস্ফোরক অভিযোগ। যদিও এই ঘটনা নিয়ে ফের এলাকার বিধায়কের দিকেই আঙুল তুলেছেন দলত্যাগী অঞ্চল সভাপতি। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

দিন দু'য়েক আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং জেলা সভাপতিকে পদত্যাগপত্র পাঠিয়ে দল ছাড়েন মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটার তৃণমূলের অঞ্চল সভাপতি মনোজ কুমার রাম। আর এরপর এদিন মনোজ রামের বিরুদ্ধে তৃণমূল নেতা দিল রোজের নেতৃত্বে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো হল। তাতে সামিল হন ওই অঞ্চলের তৃণমূলের বহু নেতা-কর্মী। তুলসীহাটার বোড়ল বাজারে বিক্ষোভ দেখাানো হয়। নিজেদের মধ্যে মিষ্টি-মুখ করেন নেতা-কর্মী সমর্থকরা। 

কী অভিযোগ বিক্ষুব্ধদের ?

এর পাশাপাশি তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই মনোজ রাম বিজেপির সঙ্গে আঁতাঁত করে চলছিলেন। এমনকী এলাকা থেকে চাকরি এবং ঘর দেওয়ার নামে টাকা তুলেছেন। চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষ তাঁর এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাই বিধায়কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তিনি দল ছেড়েছেন। আর এই নিয়েই ক্ষুব্ধ ওই এলাকার তৃণমূলের নেতা-কর্মীরা। এমনকী তাদের হুঁশিয়ারি, বিধায়কের নামে কটূক্তি করা হলে তাঁরা ছেড়ে কথা বলবেন না।  

এদিকে এই ঘটনায় বিধায়ককে দায়ী করেছেন মনোজ রাম। বিধায়কের অঙ্গুলিলেহনে নেতা-কর্মীরা এরকম করছেন বলে তাঁর দাবি। পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার দুর্নীতির অভিযোগ টেনেও তিনি খোঁচা দিয়েছেন বিধায়ককে। 

গোটা ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে তৃণমূল -বিজেপির রাজনৈতিক তরজা। বিক্ষোভকারী তৃণমূল নেতা দিল রোজ বলেন, অঞ্চল সভাপতি নিজেই দুর্নীতি করেছেন। বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এদিকে বিধায়কের নামে দোষারোপ করছেন। সেই জন্য আমরা বিক্ষোভ প্রদর্শন করি।

যদিও মনোজ রাম পাল্টা বিধায়ককে খোঁচা দিয়ে বলেন, যেহেতু আমি সব সত্যি কথা সামনে এনে দল ছেড়েছি তাই আমার ওপর রাগ। বিধায়ক এইসব করাচ্ছেন। তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি আমি সেটাই বলেছি।

এনিয়ে বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, মনোজ রাম সত্যি কথাই বলেছেন। চাঁচল বিধানসভায় একজন পরিযায়ী বিধায়ককে আনা হয়েছে। তিনি মানুষের জন্য কোনও কাজ করেন না। টাকার বিনিময়ে পদবণ্টন তৃণমূলে নতুন ঘটনা নয়।

আরও পড়ুন ; দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ, তৃণমূল ছাড়লেন অঞ্চল সভাপতি মনোজকুমার রাম

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget