এক্সপ্লোর

Malda: তৃণমূলে যোগ দিচ্ছেন খগেন মুর্মু? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্টে শোরগোল

Malda News: জেলা রাজনৈতিক মহলে, জল্পনা তুঙ্গে, পাশাপাশি তৃণমূলের একাংশের দাবি সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন, যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন সাংসদ। 

অভিজিৎ চৌধুরী, মালদা: তৃণমূলে যোগ দিচ্ছেন উত্তর মালদহের বিজেপি সাংসদ? সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শোরগোল জেলা রাজনৈতিক মহলে, জল্পনা তুঙ্গে, পাশাপাশি তৃণমূলের একাংশের দাবি সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন, যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন সাংসদ। 

তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির সাংসদ? জেলা জুড়ে শুরু হয়েছে এই নিয়ে জল্পনা। জেলা রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় "উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলে যোগদান দিতে চলেছেন" পোস্ট দেখা গেছে। যা নিয়ে শোরগোল পড়েছে জেলা-জুড়ে। পাশাপাশি তৃণমূলের একাংশের দাবি উত্তর মালদা বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। যদিও সাংসদ এই সমস্ত জল্পনার কথা উড়িয়ে দিয়েছেন।

    তবে গেরুয়া শিবিরের কোন সাংসদ এখনও তৃণমূলে যাননি।  তবে কি সাংসদদের মধ্যে প্রথম খগেন মুর্মু যোগ দিচ্ছেন শাসক দলে? কিন্তু যাঁকে নিয়ে এত জল্পনা তিনি সমস্ত জল্পনাকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। সাংসদ খগেন মুর্মুর দাবি রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার সময় ২০১১ সাল থেকেই আমাকে নিয়ে এই ধরনের কথা চলছে।তৃণমূল বিরোধীশূন্য করতে চায় রাজ্যকে। সাংসদ খগেন মুর্ম বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। বিজেপিকে বিভ্রান্ত করার জন্য তৃণমূলের এগুলো অপপ্রচার। অন্যদিকে তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তার দাবি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন। কারণ উনি বুঝতে পারছেন বিজেপির পায়ের তলার মাটি নেই।পৌরসভা নির্বাচনে বিজেপির আসন নির্দলের থেকেও নিচে নেমে গেছে।  তাই বিজেপির বহু নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এমনকি তিনি দাবি করছেন হরিশ্চন্দ্রপুর এলাকাতে বিজেপি বলে কিছু থাকবে না। যা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা বলেন, ''উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করেছেন। কারণ উনি বুঝতে পারছেন বিজেপির পায়ের তলার মাটি নেই। পৌরসভা নির্বাচনে বিজেপির আসন নির্দলের থেকেও নিচে নেমে গেছে। তাই বিজেপির বহু নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। বড় বড় নেতা থেকে শুরু করে অঞ্চল পর্যন্ত। আমাদের উচ্চ নেতৃত্ব এই নিয়ে ভাবনা চিন্তা করছে। আগামীতে বিজেপি বলে কিছু থাকবে না এই রাজ্যে।''

উত্তর মালদা সাংসদ খগেন মুর্মু পাল্টা সব জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ''রাজ্যের তৃণমূল ক্ষমতায় আসার সময় ২০১১ সাল থেকেই আমাকে নিয়ে এই ধরনের কথা চলছে। আমি নাকি তৃণমূলে যাচ্ছি। সমস্তটাই ওদের অপপ্রচার। ওরাও জানে আমি কোনওদিন যাব না। দলকে বিভ্রান্ত করার জন্য এসব করছে। আর সত্যি তৃণমূল তো বিরোধী-শূন্য করতে চায়। কারণ ওরা গণতন্ত্র মানে না। তবে আমি বিজেপিতে ছিলাম আছি এবং থাকব।''

উল্লেখ্য, খগেন মুর্মুর রাজনৈতিক জীবনের শুরু থেকে দীর্ঘদিন বামপন্থী রাজনীতি করতেন। দীর্ঘদিন সিপিএম বিধায়ক ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন। বিজেপির টিকিটে উত্তর মালদার লোকসভা কেন্দ্রে লড়াই করেন এবং জয়লাভ করেন। ফের একবার খগেন মুর্মু কে নিয়ে দলবদলের জল্পনা শুরু হয়েছে জেলা রাজনীতিতে। যদিও তিনি এই জল্পনাকে পাত্তা দিচ্ছেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget