এক্সপ্লোর

Malda News: ইটভাটায় কাজে ব্যস্ত বাবা-মা, খেলতে খেলতে চৌবাচ্চায় পড়ে মৃত্যু দুই শিশুর

তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত ২ সন্তানের নাম ঋত্মিক তাঁতি (‌৬)‌ ও রোশন তাঁতি (‌৫)‌।

করুণাময় সিংহ, মালদা: খেলতে খেলতেই মর্মান্তিক পরিণতি। খেলার সময়ে ইটভাটার জলের চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হল দুই শিশুর।  জানা গিয়েছে, বিহার থেকে পুরাতন মালদায় (Malda) শ্রমিকের কাজে এসেছিল ওই দুই শিশুর বাবা করণ তাঁতি ও মা কিরণদেবী।  বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur) বাড়ি তাঁদের।

২ ছেলেকে সঙ্গে নিয়ে দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার (Malda) নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন। অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। 

বেশ কিছুক্ষণ পরে চৌবাচ্চার মধ্যে থেকে ২ সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে (Malda Medical College And Hospital) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত ২ সন্তানের নাম ঋত্মিক তাঁতি (‌৬)‌ ও রোশন তাঁতি (‌৫)‌। পরে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলেদের হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার।

সম্প্রতি খেলতে গিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়! মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital), ৬ তলার সিড়ির রেলিং থেকে পড়ে মৃত্যু হয় ৮ বছরের বালকের। হাসপাতালের মধ্যে কীভাবে ঘটে এরকম ঘটনা? উঠছে প্রশ্ন।

অসুস্থ বলে, ছোট ছেলেকে সবসময় নজরে রাখতেন বাবা-মা! এদিন ছেলেকে সঙ্গে করে, নিজের দোকানে নিয়ে এসেছিলেন বাবা! কিন্তু, তারপরও হাসপাতালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ছ’তলা থেকে আছড়ে পড়ে, মৃত্যু হল আট বছরের বালকের। 

মৃত বালকের নাম হর্ষিত সিং। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাইরেই হর্ষিতের বাবার খাবারের দোকান। সেখানে বাবার সঙ্গেই ছিল সে। কিন্তু হঠাৎ সবার নজর এড়িয়ে হাসপাতালে ঢুকে পড়ে সে। ছ’তলায় উঠে, সিঁড়ির এই রেলিং ধরে খেলা করছিল সে। 

তখনই ঘটে বিপত্তি। ৬ তলা থেকে সোজা তিন তলায় পড়ে যায় বালকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  মৃত বালকের বাবা বলবীর সিংহের কথায়, ছেলে অসুস্থ বলে ওকে চোখের সামনেই রাখতাম। আজ দোকানের সামনে থেকে খোলার সময় আমার ছেলে নজর এ ড়িয়ে আউটডোরের ছয় তলা বিল্ডিং এ উঠে যায়। এরপর সেখান থেকেই পড়ে গিয়ে মৃত্যু হয় ছেলের।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget