এক্সপ্লোর

Malda News:নিম্নমানের কাজের প্রতিবাদ, 'হুমকির' শিকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্য

TMC Panchayat Member Being Threatened:এবার হুমকির শিকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। অভিযোগের তির এক ঠিকাদারের দিকে।

করুণাময় সিংহ, মালদা: এবার হুমকির শিকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের এক সদস্য (TMC Panchayat Member)। অভিযোগের তির এক ঠিকাদারের (Contractor) দিকে। প্রাথমিক ভাবে খবর, নিম্নমানের নির্মাণকাজের বিরোধিতা করায় ওই পঞ্চায়েত সদস্যকে হুমকি দেওয়া হয়। মালদার (Malda) কালিয়াচক থানার জালালপুর নূরনগর এলাকার ঘটনা।

কী জানা গেল?
জালালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মিলু শেখ জানিয়েছেন, গ্রাম পঞ্চায়েতের ফিফটিন ফিন্যান্সের মাধ্যমে একটি ঘাটের সিঁড়ি নির্মাণ ও সংলগ্ন রাস্তা সংস্কারের কাজ করার কথা। কিন্তু অভিযোগ, এখানে কোনও নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। যে ঠিকাদার কাজের বরাত পেয়েছেন, তিনিই দুর্নীতি করছেন। গোটা ঘটনার প্রতিবাদ করায় প্রথমে মিলু শেখকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তাতেও তিনি চুপ হননি। এর পর খোলাখুলি ওই তৃণমূল সদস্যকে হুমকি দেওয়া হয় বলে দাবি। এই নিয়ে কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও-র কাছে অভিযোগও জানান মিলু। অভিযোগ গিয়েছে মালদা জেলাশাসকের কাছেও। গ্রাম পঞ্চায়েতের সদস্যের অভিযোগের যথাযথ তদন্তও দাবি করেছেন গ্রামবাসীরা। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,' এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। কেউ দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।' কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। কালিয়াচক এক নম্বর ব্লকের ভিডিওকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া।

দুর্নীতির অভিযোগ আগেও...
গত বছর নভেম্বরে বিদ্যালয়ের ভবন নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সে বারও অভিযোগের তির ছিল ঠিকাদারের দিকে। আর তার জেরে বিদ্যালয়ের ঘরের ছাদে ফাটল, আতঙ্কে বিদ্যালয়ে আসা বন্ধ করে পড়ুয়ারা। মাত্র এক বছর আগে তৈরি হওয়া ভবনে ধরে যায় ফাটল। নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, সিডিউল দেখানো হয়নি, এমন অভিযোগ এনে প্রতিবাদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবক এবং এলাকাবাসীর। যদিও বিষয়টি ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই বিক্ষোভের ফলে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কঠোর পদক্ষেপ নেওয়া হবে বার্তা জেলা শাসকের।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সাহাপুর গ্রামের সাহাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু সেখানে আতঙ্কে বিদ্যালয়ে আসতে চাইছিল না পড়ুয়ারা। 

আরও পড়ুন:লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget