এক্সপ্লোর

Malda News:অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মালদায়

Woman's Body Found:অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার মালদার হরিশ্চন্দ্রপুরে। পুলিশের দাবি, মহিলার দেহ ক্ষতবিক্ষত। তাঁর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

করুণাময় সিংহ, মালদা: অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda News)। পুলিশের দাবি, মহিলার দেহ ক্ষতবিক্ষত। তাঁর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা (Mutilated Body Of A Woman)।

কী জানা গেল?
রবিবার সকালের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিক ভাবে, ওই মহিলাকে খুনের কথাই শোনা যাচ্ছে। যদি তিনি খুন হয়ে থাকেন, তা হলে কে বা কারা তাঁরা নেপথ্যে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে, মিলেছে একটি চাবিও। এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই হইচই শুরু হয়েছে এলাকায়। পাশাপাশি মহিলার পরিচয় জানারও চেষ্টা চলছে।

আর যা...
সেপ্টেম্বর মাসে উত্তর ২৪ পরগনার রামনগর থেকে এক বধূর পচাগলা দেহ উদ্ধার ঘিরে আলোড়ন পড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই বধূর নাম সুপ্রিয়া ঘোষ, বয়স ২৯। আদতে তিনি শ্যামনগরের বাসিন্দা। অভিযোগ, কাজ দেওয়ার নামে তাঁকে নিয়ে দিঘায় গিয়েছিল বরানগরের এক যুবক। সুপ্রিয়ার সঙ্গে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহ যুবকের বান্ধবীর। আর সেই সন্দেহের বশে হোটেলের ঘরে গলা টিপে খুন করা হয় শ্যামনগরের সুপ্রিয়াকে, এমনই প্রাথমিক ভাবে জানে পুলিশ। খুন করে দেহ নিয়ে গিয়ে ফেলা হয় রামনগর স্টেশনের কাছে। দেহ লোপাটের পর দিঘার হোটেলে ফিরে আসে ওই যুবক ও তাঁর বান্ধবী। পরে দিঘার হোটেল থেকেই গ্রেফতার করা হয় ওই যুবক ও তাঁর বান্ধবীকে। অভিযুক্ত দীপশেখর বসু ও তাঁর লিভ-ইন পার্টনার সুস্মিতা রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই গোটা ঘটনা সামনে আসে বলে জানাচ্ছে পুলিশ। বধূর স্বামীর অভিযোগ, কাজ দেওয়ার জন্য এক যুবক তাঁর স্ত্রীকে দেখা করতে বলেছিল অকল্যান্ড জুটমিলের কাছে। সেখানে গেলে ওই মহিলাকে জানানো হয় ম্যানেজার আসেননি। যারপর ওই মহিলাকে প্রথমে ফিরে যাওয়ার কথা বললেও অভিযুক্ত যুবক পরে তাঁকে কাজের সূত্রে প্রয়োজনে দিঘা যাওয়ার কথা বলেন বলেই অভিযোগ। স্ত্রীয়ের দিঘা যাওয়ার কথা ও ও'দিন থেকে তাঁকে ফোনে না পেয়ে পরের দিন থেকে পুলিশে অভিযোগ জানান বধূর স্ত্রী। যার দিন দুই পরে রামনগর স্টেশনের পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ।

আরও পড়ুন:এসি বন্ধ থাকায় বচসা! অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
Malda News: ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?
ফের তোলাবাজির অভিযোগ, “শেখ শাহজাহান জব্দ, আকাশ কোন ছাড়..”, কাকে হুঙ্কার রাজ্যের মন্ত্রীর ?

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget