এক্সপ্লোর

Kolkata News: এসি বন্ধ থাকায় বচসা! অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ

West Bengal News: এক মাসের মধ্যে দ্বিতীয় বার। ফের অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ চালকের বিরুদ্ধে।

হিন্দোল দে, কলকাতা: মহালয়ার দিন অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ। গতকাল লেক গার্ডেন্স থেকে ক্যাবে ওঠেন মহিলা আইনজীবী, গন্তব্য ছিল নাগেরবাজার (Nagerbazar)। ক্যাবে এসি বন্ধ থাকায় চালকের সঙ্গে মহিলার বচসা। কুপ্রস্তাব দেন অ্যাপ ক্যাব চালক, অভিযোগ মহিলা আইনজীবীর। লেক গার্ডেন্স ব্রিজের কাছে ক্যাব থেকে নেমে যেতে চাইলে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনও অধরা অভিযুক্ত।                             

শ্লীলতাহানির অভিযোগ: এক মাসের মধ্যে দ্বিতীয় বার। ফের অ্যাপ ক্যাবে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ চালকের বিরুদ্ধে। মহালয়ার দিন ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেছেন এক মহিলা আইনজীবী। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও অধরা অভিযুক্ত। সব মিলিয়ে পুজোর শহরে ফের প্রশ্নের মুখে নারী-নিরাপত্তা।মহিলার দাবি, মহালয়ার বিকেলে লেক গার্ডেন্স থেকে একটি ক্যাবে ওঠেন। গন্তব্য ছিল নাগেরবাজার। অভিযোগ, ক্যাবের এসি চালাতে বলায় চালকের সঙ্গে বচসা হয়। তখনই কুপ্রস্তাব দেন অ্যাপ ক্যাব চালক।                                  

কী অভিযোগ? 

মহিলার দাবি, ঘটনায় আতঙ্কিত হয়ে চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করেন। ১০০ ডায়ালে ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। অভিযোগ, লেক গার্ডেন্স ব্রিজের কাছে শ্লীলতাহানি করে গাড়ির মধ্যেই তাঁকে আটকে রাখার চেষ্টা করেন চালক। অভিযোগকারিণীর কথায়, “আমার মতো মহিলার যদি এই হয়। সাধারণ মানুষের কী হবে।’’ ক্যাবে ক্যামেরা থাকা উচিত বলে দাবি করেছেন ওই অভিযোগকারিণী।   

কয়েকদিন আগেই, কলকাতার রাস্তায় চলন্ত গাড়িতে মহিলা অ্যাপ ক্যাব চালকের শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। তাও আবার সকালের ব্যস্ত সময়েয। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তবে মহালয়ার দিনের এই ঘটনায় চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও অধরা অ্যাপ ক্যাব চালক। হুমকি, শ্লীলতাহানি ও জোর করে আটকে রাখার অভিযোগে মামলা রুজু হয়েছে।                                                              

আরও পড়ুন: Ration Scam: রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত মন্ত্রী 'ঘনিষ্ঠ' ব্যবসায়ী বাকিবুরের হোটেলের হদিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget