এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিজেপি করলেই ধুয়েমুছে সাফ'! ধর্নামঞ্চে উঠল প্রতীকী ওয়াশিং মেশিন, কালো কাপড় সাদা হল মমতার হাতে

Kolkata News: বুধবার বিকেলে ধর্নামঞ্চে ওই প্রতীকী ওয়াশিং মেশিন তোলা হয়।

কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রতিবাদে শামিল হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন তিনি। আর সেই ধর্নামঞ্চেই প্রতীকী ওয়াশিং মেশিন নিয়ে হাজির হলেন তৃণমূল নেতৃত্ব।  দুর্নীতিগ্রস্তরা বিজেপি-তে গেলে তাঁদের ভাবমূর্তি ধুয়েমুছে সাফ হয়ে যায় বলে বারং বার অভিযোগ করেছেন তৃণমূল নেতৃত্ব। সেই অবস্থান থেকেই এ দিন প্রতীকী ওয়াশিং মেশিন তোলা হয় মমতার ধর্নামঞ্চে (Mamata Banerjee Dharna)।

নিজে হাতে কালো কাপড় ওই প্রতীকী ওয়াশিং মেশিনে দিতে দেখা যায় মমতাকে

বুধবার বিকেলে ধর্নামঞ্চে ওই প্রতীকী ওয়াশিং মেশিন তোলা হয় (Washing Machine)। সেই সময় মমতার পাশাপাশি ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, বিমান বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, দেবাশিস কুমার,-সহ বাকিরাও উপস্থিত ছিলেন মঞ্চে। সেখানে নিজে হাতে কালো কাপড় ওই প্রতীকী ওয়াশিং মেশিনে দিতে দেখা যায় মমতাকে। তার পর প্রতীকী ওয়াশিং মেশিনের ভিতর থেকে বার করে আনেন সাদা কাপড়। দুর্নীতিগ্রস্তরা বিজেপি-তে গিয়ে সৎ হয়ে যান বোঝাতেই এ দিন ওই প্রতীকী ওয়াশিং মেশিন ধর্নামঞ্চে আনা হয় বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

স্কুলে নিয়োগ থেকে গরু, কয়লা পাচারে তৃণমূলের একের পর এক নেতার নাম জড়িয়েছে। সেই সংক্রান্ত একাধিক মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো সংস্থা। তাতে লাগাতার শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। তৃণমূল দলটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ উঠে আসছে বিরোধী শিবির থেকে। 

আরও পড়ুন: Abhishek Banerjee: মোদি-মন্তব্যে রাহুল শাস্তি পেলে, দিদি ও দিদিইইই মন্তব্যে প্রধানমন্ত্রীর পদ যাবে না কেন, প্রশ্ন অভিষেকের

সেই আবহে পাল্টা সরব হয়েছে তৃণমূলও। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশানা করেছে তারা। তাদের বক্তব্য, নারদকাণ্ডে নাম জড়িয়েছিল শুভেন্দুরও। কিন্তু বিজেপি-তে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে তদন্ত আটকে গিয়েছে। এখন বিরোধী দলনেতা হয়ে তিনিই আবার দুর্নীতির অভিযোগ করছেন। শুভেন্দুর মতো অনেকেই বিজেপি-তে গিয়ে দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেয়ে গিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের।

বিজেপি-তে গিয়ে ধুয়েমুখে সাফ হয়ে যান দুর্নীতিগ্রস্তরা, অভিযোগ তৃণমূলের

তাই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক বার বিজেপি-কে ওয়াশিং মেশিন বলে উল্লেখ করেছেন। তাঁদের মতে, বিজেপি আসলে ওয়াশিং মেশিন। যত অভাব-অভিযোগই থাকুক না কেন, বিজেপি-র ওয়াশিং মেশিনে সব ধুয়েমুছে সাফ হয়ে যায়। সেই রীতি বজায় রাখাই এ দিন ধর্নামঞ্চে প্রতীকী ওয়াশিং মেশিন তোলা হয় বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget