এক্সপ্লোর

Abhishek Banerjee: মোদি-মন্তব্যে রাহুল শাস্তি পেলে, দিদি ও দিদিইইই মন্তব্যে প্রধানমন্ত্রীর পদ যাবে না কেন, প্রশ্ন অভিষেকের

Kolkata News: কংগ্রেস নেতা রাহুলের সাসংদ পদ খারিজ হওয়ার পরই ট্যুইটারে সরব হয়েছিলেন অভিষেক।

কলকাতা: মোদি পদবী নিয়ে মন্তব্য করায় সাংসদ পদ খারিজ হয়েছে রাহুল গান্ধীর। তাহলে নরেন্দ্র মোদি (Narendra Modi) রেহাই পান কী করে, বুধবার প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) তাঁর প্রশ্ন, রাহুল গান্ধী (Rahul Gandhi) নীরব মোদি, ললিত মোদি এবং নরেন্দ্র মোদিকে চোর বললে যদি তাঁর বিরুদ্ধে মামলা হয়, সাংসদ পদ খারিজ হয়, তাহলে ২০২১ সালে বাংলায় এসে প্রধানমন্ত্রী যখন দিদিইইই ও দিদিইইই বলেছিলেন, তাঁর সাংসদ পদ খারিজ হবে না কেন। 

কংগ্রেস নেতা রাহুলের সাসংদ পদ খারিজ হওয়ার পরই ট্যুইটারে সরব হয়েছিলেন অভিষেক। নরেন্দ্র মোদি সরকারের আমলে ভারতে গণতন্ত্রের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বুধবার কলকাতার শহিদ মিনারের মঞ্চ থেকেও রাহুলের সাংসদ পদ যাওয়া নিয়ে মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, "ভারতে আইন সকলের জন্য এক হওয়াই রীতি। তিন দিন আগে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হয়েছে। আমরা এর বিরোধিতা করেছি। রাহুল গান্ধী বলে নয়, অন্য কোনও সাংসদ হলেও, যে কায়দায়, গায়ের জোরে একটি রাজনৈতিক মন্তব্যকে হাতিয়ার করে, দু'বছরের শাস্তি দেওয়া হয়েছে, সংসদের সদস্যতা খারিজ করা হয়েছে, তার প্রতিবাদ করতাম আমরা।"

যে মন্তব্যের জন্য রাহুলের সাংসদ পদ গিয়েছে, তার সঙ্গে ২০২১-এর বিধানসভা নির্বাচনের প্রচারে এসে বাংলার বুকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের তুলনা টানেন অভিষেক। তাঁর কথায়, "রাহুল কী বলেছিলেন? নীরব মোদি, ললিত মোদি আর নরেন্দ্র মোদি চোর বলেছিলেন। ওঁর মন্তব্যকে সমর্থন করি না আমি। করও ভাবাবেগে আঘাত করতে চাই না আমি। কিন্তু একটা প্রশ্ন করতে চাই। মোদি পদবীর লোকেদের চোর বললে সাংসদ পদ খারিজ হয়। বলা হয়, ভাবাবেগে আঘাত হানা হয়েছে। তাহলে ভারতের প্রধানমন্ত্রী ২০২১ সালের ভোটে এসে যে দিদি ও দিদিইইই বলে মহিলাদের আঘাত করেছেন, তাঁর পদ খারিজ হবে না কেন? সমস্ত মহিলাদের উদ্দেশে যে ব্য়াঙ্গাত্মক, কুরুচিকর মন্তব্য করেন, তাঁর পদ খারিজ হবে না কেন?"

এ দিন অভিষেক আরও বলেন, "এখানে তফসিলি জাতির প্রতিনিধিরা জন উপস্থিত রয়েছেন। মোদি-মন্তব্যে যদি রাহুলের সাজা হয়, তাহলে বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদাদের এ রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, 'এরা আমার জুতার তলায় থাকে'। তাহলে বিরোধী দলনেতার দু'বছরের জেল হবে না কেন? আইন কি আমার জন্য আলাদা, আপনার জন্য আলাদা। আমি তৃণমূল করি বলে ভারতের আইন এক, আর আপনি বিজেপি করেন বলে আর এক? কোথাকার আইন।"

অভিষেক জানান, আইনজীবীদের তিনি বলবেন সুরত কোর্টের রায়কে হাতিয়ার করে কোর্টে যাবেন তাঁরা। অভিষেকের প্রশ্ন, ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হয়েছে বলে যদি রাহুলের সাজা হয়, তাহলে তফসিলি সম্প্রদায়ের ভাবাবেগ আঘাত করে কেন শুভেন্দু জেলে যাবেন না? এটা নিয়ে আগামী একমাসের মধ্যে পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক তৃণমূলের আইনজীবীদের। তাঁর কথায়, "মানুষ দেখুন, যে বিচার ব্যবস্থা কাকে সমর্থন করছে, বিচারব্যবস্থা স্বাধীন কিনা। গুজরাতে  যদি ভারতের আইন প্রযোজ্য হয়, তাহলে বাংলাতেও তা প্রযোজ্য। রাহুল গান্ধীর সদস্যতা খারিজ হলে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার হবে না কেন।" এ নিয়ে আগামী দিনে আন্দোলন তাঁরা জোরাল করবেন বলেও জানান অভিষেক।

সেরা শিরোনাম

ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget