এক্সপ্লোর

SIR নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল মমতার ! বাংলার মানুষ কীভাবে নিল? ABP Poll-এ ৭0% মানুষ বলছে...

বিষয়টি কি বাংলার জনমানসে কি বিশেষ প্রভাব ফেলবে? ভোটবাক্সে কি এই ঘটনা বিশেষ প্রভাব ফেলবে ? এই নিয়ে  এবিপি আনন্দ প্রশ্ন রেখেছিল দর্শকদের কাছে।

SIR ইস্যুতে 'যুদ্ধং দেহি' সংঘাতের মধ্যেই নতুন ইতিহাসের সাক্ষী হল দেশ। এই প্রথম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন কোনও মুখ্যমন্ত্রী। শীর্ষ আদালতে নিজেকে সাধারণ পরিবারের একজন বলে উল্লেখ করে, SIR নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে। সোমবার এই মামলার পরবর্তী শুনানি। 

প্রথমে SIR আবহে মৃতদের পরিজনকে নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া, দিল্লিতে পুলিশ দিয়ে তাঁদের ভয় দেখানোর অভিযোগে মুখ্যমন্ত্রীর পথে নামা, নির্বাচন কমিশনের সঙ্গে চরম সংঘাতে যাওয়া । এসব নিয়ে গত দুদিন ধরেই তপ্ত রাজধানী । এরই মধ্যে বুধবার SIR মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন খোদ মুখ্যমন্ত্রী । যা কার্যত নজিরবিহীন। দৃষ্টান্তমূলক। রাজনীতির ময়দানে এতদিন যে অভিযোগ তুলেছিলেন, কোর্টে দাঁড়িয়েও চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করলেন নির্বাচন কমিশনকে । যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কিন্তু ভোটের আগে এভাবে প্রথমে SIR আবহে মৃতদের পরিজনকে নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়টি কি বাংলার জনমানসে কি বিশেষ প্রভাব ফেলবে? ভোটবাক্সে কি এই ঘটনা বিশেষ প্রভাব ফেলবে ? এই নিয়ে  এবিপি আনন্দ প্রশ্ন রেখেছিল দর্শকদের কাছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নটি রাখা হয়। তাতে কী সামনে এল দেখে নেওয়া যাক ! 

SIR-মামলায় সুপ্রিম কোর্টে সওয়ালের ডিভিডেন্ড কি বিধানসভা ভোটে পাবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ?

এই প্রশ্নের প্রতিক্রিয়ায় ৭৪২ টি ভোট পড়েছে। 
  • হ্যাঁ  - 28% 
  • না  - 70% 
  • জানি না / বলতে পারব না - 2%


Youtube থেকে নেওয়া স্ক্রিনশট
Youtube থেকে নেওয়া স্ক্রিনশট

এদিন শুনানি চলাকালীন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বললেন, নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না। কখনও বললেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে। কখনও আবার বললেন, আমি কম গুরুত্বপূর্ণ মানুষ। SIR নিয়ে নিজের করা মামলায়, এদিন সুপ্রিম কোর্টে এভাবেই সওয়াল করলেন মমতা । আগামী সোমবার এই মামলার শুনানিতে কী হয়, সেদিকেই এখন সবার নজর।

সোমবার এই মামলার পরবর্তী শুনানি । সেদিনও মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে থাকবেন। নিজের করা মামলার প্রেক্ষিতে ফের তিনি সওয়াল করবেন। এখন দেখার মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ভোটের পালের হাওয়া কাড়তে পারে কি না।        

 

 
 
 
 
 
 
 
 
 
 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget