এক্সপ্লোর

Mamata Banerjee: এবার কর্মীদের চাঙ্গা করতে পথে নামবেন মমতা, নিজেই রং করবেন তৃণমূল অফিস!

Mamata Banerjee News: রবিবার কালীঘাটে ২০ জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রবিবার কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধ ভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না। তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের! ১০০-র গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল! নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী! মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। 

কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় 

রবিবার কালীঘাটে ২০ জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই। সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধ ভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরও বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড। সহজে ভেঙে দেওয়া যায় না। তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতা-কর্মীরা। 

কাজল শেখ তুললেন 'গদ্দার' প্রসঙ্গ, মিটিংয়ে এলেন না জাহাঙ্গির খান

রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ বলছেন, 'একটা কথা অবশ্য়ই বলব, দলের মধ্য়ে কিছু গদ্দার ঢুকে আছে, যাদের জন্য় এই পরাজয় হয়েছে।' সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারও কোনও অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যর কাছে জানান। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গির খান। তিনি দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষও। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গির খান। 

আরও পড়ুন: Mango Farming: ফ্রুট ব্যাগিং-এই লক্ষ্মীলাভ! বিশেষ এই পদ্ধতিতেই মজেছেন মালদার আম চাষীরা!

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget