এক্সপ্লোর

Mamata On Niti Aayog: দিল্লিতে নীতি আয়োগের বৈঠক 'বয়কট' মমতার ! গত বছর কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের

Mamata Absent In Niti Aayog: সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে গরহাজির মমতা বন্দ্যোপাধ্যায়, তুলোধনা শমীকের

নয়াদিল্লি: গত বছরের নীতি আয়োগের বৈঠকে কথা বলতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের। মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগে মাঝ পথেই বৈঠক ত্যাগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর এবার বছর ঘুরতেই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক 'বয়কট' মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

আরও পড়ুন, 'সন্ত্রাসবাদ পাগলা কুকুর হলে, পাকিস্তান তার লালনকারী..' ! জাপানে গিয়ে ইসলামাবাদকে নিশানা অভিষেকের

নীতি আয়োগের বৈঠকে থাকলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে গরহাজির মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত গত বছরের নীতি আয়োগের সেই বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত ছিলেন। কিন্তু, মাঝপথেই সেই বৈঠক থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন, রাজ্য়ের কথা বলতে দেওয়া হয়নি তাঁকে। ৫ মিনিট বলার পরই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, যে আর কোনও নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না।  তবে এবার শুধু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাই নন, এই বৈঠকে অনুপস্থিত ছিলেন দেশের আরও ৪ টি রাজ্য বিহার, কর্ণাটক,কেরল এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী।

এদিন এই ইস্যুতে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,  নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি, কার্যত পশ্চিমবঙ্গকেই পিছিয়ে দিল। ভুল বার্তা চলে গেল। অবশ্য মুখ্যমন্ত্রী হিসেবে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার এটাই তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) শেষ সুযোগ ছিল।এরপর নতুন সরকার আসছে, নতুন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী টিম ইন্ডিয়ার কথা বলছেন, সবাই উপস্থিত থাকলে ভাল হত। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো, আগেরবারই ঘোষণা করে দিয়েছিলেন তিনি আর আসবেন না। তিনি সেদিন একটা অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন তাঁর বক্তব্য রাখবার সময় মাইক অফ করে দেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে অস্বীকার করে।এবং মুখ্যমন্ত্রীর সমর্থনে অবিজেপি রাজ্যেরও কোনও প্রতিনিধি এই বক্তব্যের জন্য তাঁর পাশে এসে দাঁড়াননি। তাঁকে সমর্থন করেননি।'

সূত্র মারফৎ খবর, আজকের বৈঠকের বিষয় ২০৪৭-এ 'বিকশিত ভারত' গঠনের লক্ষ্যপূরণে 'বিকশিত রাজ্য' তৈরি। এবার নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের সওয়াল প্রধানমন্ত্রীর । ‘উন্নয়নের গতি বাড়াতে বাড়াতে হবে। কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনও লক্ষ্যই অসম্ভব নয়। প্রত্যেক ভারতীয়রই লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে। এটাই ১৪০ কোটি ভারতবাসীর আশা’, নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকে মন্তব্য বার্তা মোদির।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়ে সব শেষ
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget