এক্সপ্লোর

Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Kalyan Banerjee: হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : হালিশহরে তুলকালাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল কাদা, জুতো। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে উঠল 'চোর চোর' স্লোগান। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা কাস্টোডিয়াল ডেথ, এবং কাসটোডিয়াল ডেথ যখন হয়, তখন তার বিচার হবে। বাড়ির লোককে ভয় দেখিয়ে আমাদের এই বিচার ব্যবস্থা থেকে সরিয়ে রাখতে পারবে না। আমরা করব, আমরা দেখব, মমতাদি আছে। আজকে যেভাবে ওদের ভয় দেখিয়ে বাড়ির ভিতর ঢুকিয়ে রাখা হয়েছে... তা বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ দেখবে বিচারব্যবস্থা কী... এই বিচারব্যবস্থায়... এই আইসি- র... এদের বিচার হবে। আমরা অবিলম্বে ডিজি এবং সিপি- র অবিলম্বে ইস্তফার দাবি করছি। কারণ ডিজি এবং সিপি- র নির্দেশে রাত্রিবেলা ২টোর সময় তুলে নিয়ে গিয়ে, লেডিস হস্টেলে নিয়ে গিয়ে, পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা এখানে কাঁচরাপাড়ার রাস্তায় ঢোকার পর থেকে বিজেপি যেভাবে অত্যাচার করছে, বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে একটা রাজত্ব চালাচ্ছে। শুভেন্দু অধিকারী সমস্ত মাফিয়াদের একটা রাজ্য তৈরি করে দিয়েছে। পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি... সমস্ত ক্ষমতা দেওয়ার পর কাস্টোডিয়াল ডেথ শুরু হল। পশ্চিমবঙ্গে কাস্টোডিয়াল ডেথ ছিল না। আমরা যা দেখলাম তাতে মনে হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে আজকে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মারার চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী। একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে, গোটা পশ্চিমবাংলা জেগে উঠবে। এভাবে বিজেপির লোক দিয়ে, পুলিশকে সামনে রেখে... এসব করেছে। দিদির ২-৩টে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছি। নাহলে এখানে লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম।' 

'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর 

হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোর' স্লোগান, গাড়ি ঘিরে বিক্ষোভ। গতকাল হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু তৃণমূলকর্মীর। মৃতের বাড়ি যাওয়ার পথে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী। মমতার গাড়িতে কাদা লেপে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। মৃত বিরজু কেওত কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ছায়াসঙ্গী। তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গতকাল ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। গতকালই অসুস্থ হয়ে পড়লে ধৃতকে কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় ধৃত বিরজু কেওতের, দাবি পুলিশের। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget