এক্সপ্লোর

Mamata Banerjee : 'কিছু প্রাইভেট চক্র...', HMP ভাইরাস-আতঙ্কের মধ্যেই বিস্ফোরক দাবি মমতার

HMPV News: দিনে দিনে HMP ভাইরাসের সংক্রমণ কি মারাত্মক চেহারা নেবে ? না কি উদ্বেগের কোনও কারণই নেই ?

গঙ্গাসাগর : প্রায় তিন-তিনটে বছর ধরে আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল করোনা। HMP ভাইরাসের সংক্রমণ দেখে অনেকেই প্রশ্ন করছে, এই ভাইরাসও কি করোনার মতোই মারাত্মক হয়ে উঠতে পারে ? দিনে দিনে HMP ভাইরাসের সংক্রমণ কি মারাত্মক চেহারা নেবে ? না কি উদ্বেগের কোনও কারণই নেই ? এই আবহে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, 'কিছু প্রাইভেট চক্র আছে। যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে।'

সাংবাদিকদের সামনে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, "কিছু চিন্তা করো না। চিন্তা করার কোনও কারণ নেই। যখন চিন্তা করার কারণ হবে আমরা বলে দেব। মুখ্যসচিব আজই বৈঠক করেছেন। গতকাল সন্ধেয় মিটিং নিয়েছেন, আজও মিটিং নিয়েছেন। আমরা এখনও পর্যন্ত যেটা জেনেছি, এটা মারাত্মক কিছু নয়। সুতরাং এটি নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই। আমরা পরিষ্কার বলি, কিছু প্রাইভেট চক্র আছে। যারা টাকা কামানোর জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। ন্যাচরাল এটাকে আনন্যাচরাল করে দিচ্ছে। আমি স্বাস্থ্যসাথি করেছি জনগণের সারাবছর তাঁর পরিবারের খরচ করার জন্য। একটা জ্বরে ২ লাখ-ত লাখ টাকা নিয়ে নেবে। যার প্রয়োজন নেই। সেটা তো ঠিক নয়।"

চার বছর আগে, ঠিক এই জানুয়ারি মাসেই, সামনে এসেছিল ভারতে প্রথম করোনা সংক্রমণের খবর। তখনও কেউ জানত না, সামনে কী দিন আসতে চলেছে। ছিল শুধু চাপা আশঙ্কা। বিশেষ করে বিদেশ-ফেরতদের নিয়ে। এখন HMP ভাইরাসের সংক্রমণ ছড়াতেই সোশাল মিডিয়ায় অনেক ছবি ভাইরাল হতে শুরু করেছে। কেউ দাবি করছেন চিনের ছবি। পরিস্থিতি সেখানে ভয়ঙ্কর!
আরেকটি ভাইরাল ভিডিওতে আবার দাবি করা হয়েছে, গত ৬২ ঘণ্টায় চিনে ৭১ হাজার ৫৬৬টি অ্য়াকটিভ কেস সামনে এসেছে...। এই ভিডিওতেই দাবি করা হয়েছে HMPV-তে মৃত্য়ুর হার ৪৩ শতাংশ। অর্থাৎ ১০০ জন আক্রান্ত হলে ৪৩ জনের মৃত্য়ু হবে। কিন্তু সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওগুলি কি আদৌ চিনের ? যে তথ্য় দেওয়া হচ্ছে, তা কি আদৌ সত্য়ি ? না কি ভয় ছড়ানোর কৌশল? আসল খবর কি চিন চেপে দিচ্ছে, না সত্য়িটা সামনে আসছে? যদিও, কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্য়ের স্বাস্থ্য় দফতর আশ্বস্ত করে বলছে, ভয়ের কোনও কারণ নেই। 

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget