এক্সপ্লোর

Mamata on IT Employment: তথ্য-প্রযুক্তি শিল্প নয়া উচ্চতায়, টিসিএস-কে কর্মসংস্থানের কৃতিত্ব মমতার

Mamata on IT Employment: বিগত কিছু সময় ধরে টাটার (Tata) সঙ্গে মমতার নতুন সমীকরণ তৈরি হতে দেখা গিয়েছে। কয়েক মাস আগে টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দুই ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেন মমতা।

কলকাতা: বছর বছর শিল্প সম্মেলন করা হলেও, রাজ্যে বিনিয়োগ নেই বলে অভিযোগ তুলে আসছে বিরোধীরা। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিলেন, বাংলায তথ্য-প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় ছুঁয়েছে। তাতে তিন গুণ বেশি কর্মসংস্থান হয়েছে।

বুধবার নেটমাধ্যমে এমন মন্তব্য করেন মমতা। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান তৈরিতে বদ্ধপরিকর। সকলকে জানাতে পেরে খুশি যে, বাংলায় তথ্য-প্রযুক্তি শিল্প নতুন উচ্চতায় পোঁছেছে। কলকাতায় ৫০ হাজার চাকরি দিয়েছে টিসিএস। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল ১৫ হাজার। এখন তা তিন গুণ বেড়ে গিয়েছে। সকলকে শুভেচ্ছা জানাই।’

সিঙ্গুর-নন্দীগ্রাম (Singur-Nandigram) আন্দোলনে ভর করে ক্ষমতায় এলেও, গত ১০ বছরে তৃণমূলনেত্রী (TMC) বাংলায় নতুন শিল্পও আনতে পারেননি এবং যথেষ্ট কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেননি বলে লাগাতার দাবি করে আসছে বিরোধীরা। শিল্পপতিরা বাংলায় (Bengal Global Business Summit) বিনিয়োগে আগ্রহী না হওয়া সত্ত্বেও বছর বছর কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করা নিয়েও মমতাকে বিঁধেছেন তাঁরা।

আরও পড়ুন: WB BJP Update: বিজেপি-র রাজ্য কমিটিতে রদবদল, নেই সায়ন্তন, সাধারণ সম্পাদক লকেট-অগ্নিমিত্রা

তার মধ্যেই গত ১০ বছরে কর্মসংস্থান তিন গুণ বেড়েছে বলে মন্তব্য করলেন মমতা। উল্লেখ্য, শহরে কর্মস্থান তৈরির শ্রেয় টিসিএস-কে (TCS) দিয়েছেন তিনি, যা কি না শিল্প সংগঠন টাটার শাখা সংস্থা, বিরোধী নেত্রী থাকাকালীন যাঁদের কারখানার বিরুদ্ধে সিহ্গুরে আন্দোলন করেছিলেন মমতা।

তবে বিগত কিছু সময় ধরে টাটার (Tata) সঙ্গে মমতার নতুন সমীকরণ তৈরি হতে দেখা গিয়েছে। কয়েক মাস আগে টাটার সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে দুই ক্যানসার হাসপাতাল তৈরির ঘোষণাও করেন মমতা। চিকিৎসার জন্য বাংলার মানুষকে যাতে বাইরে যেতে না হয়, তার জন্যই টাটার সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগ বলে সেই সময় জানিয়েছিলেন মমতা। এ দিনও কর্মসংস্থানের উল্লেখ করতে গিয়ে টিসিএস-কে কৃতিত্ব দিলেন তিনি।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget