এক্সপ্লোর

WB BJP Update: বিজেপি-র রাজ্য কমিটিতে রদবদল, নেই সায়ন্তন, সাধারণ সম্পাদক লকেট-অগ্নিমিত্রা

WB BJP Update: রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল। রাজ্য বিজেপির সহ সভাপতি হলেন সৌমিত্র খাঁ।

কলকাতা: পুরভোট মিটতেই রাজ্য বিজেপি-তে ব্যাপক রদবদল। মহিলা মোর্চার সভানেত্রী পদ থেকে সরানো হল অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul)। তাঁর জায়গায় এলেন তনুজা চক্রবর্তী। একই সঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে সরানো হল সৌমিত্র খাঁকে (Saumitra Khan)। তাঁর জায়গায় এলেন ইন্দ্রনীল খাঁ। রাজ্য বিজেপি-র সাদারণ সম্পাদকের পদ খোয়ালেন সায়ন্তন বসুও।

তবে এর পিছনে কোনও রাজনৈতিক কৌশল নেই বলে দাবি গেরুয়া শিবিরের। এ বছর সেপ্টেম্বর মাসে রাজ্য বিজেপি-র সভাপতি নিযুক্ত হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। নিয়ম অনুযায়ী, নবনিযুক্ত সভাপতি রাজ্য কমিটিতে রদবদল ঘটিয়েই থাকেন। এর পর সুকান্ত জেলাস্তরের সভাপতি পদেও রদবদল ঘটাবেন বলে খবর বিজেপি সূত্রে।

বুধবার যে বড় রদবদল হল বিজেপি-তে, তাতে সহ-সভাপতির পদ পেলেন জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। সৌমিত্রকেও সহ-সভাপতি করা হয়েছে। রাজ্য বিজেপির সহ-সভাপতি পদ থেকে সরানো হল জয়প্রকাশ মজুমদার এবং সুভাষ সরকারকে।

মহিলা মোর্চার দায়িত্ব থেকে সরিয়ে রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক করা হল অগ্নিমিত্রা পালকে। লকেট চট্টোপাধ্যায়ও (Locket Chatterjee) সাধারণ সম্পাদক রয়েছেন। অর্জুন সিংহ আগে থেকেই সহ সভাপতি পদে ছিলেন। খগেন মুর্মুকে তফসিলি মোর্চা থেকে সরিয়ে সহ-সভাপতি করা হয়েছে।

সহ সভাপতি- জগন্নাথ সরকার, অর্জুন সিংহ, রথীন বসু, খগেন মুর্মু, শ্যামাপদ মণ্ডল, সঞ্জয় সিংহ, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র খাঁ, কৃষ্ণ বৈদ্য, সমিত দাস, মধুছন্দা কর।

সাধারণ সম্পাদক-লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মণ, জগন্নাথ চট্টোপাধ্যায়।

সম্পাদক-শঙ্কর ঘোষ, গোপাল সাহা, গৌরীশঙ্কর ঘোষ, ফাল্গুনী পাত্র, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, অশোক ডিন্ডা, বিমান ঘোষ, নবারুণ নায়েক, সোনালী মুর্মু, লক্ষ্মণ ঘোড়ুই, দীপাঞ্জন গুহ, উমেশ রাই।

প্রধান মুখপাত্র-শমীক ভট্টাচার্য, মুখপাত্র- জয়প্রকাশ মজুমদার, মোহিত রায়, শ্রীরূপা মিত্র চৌধুরী, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিমলশঙ্কর নন্দা, দেবজিৎ সরকার, শতরূপা, সুদীপ্ত গুহ, রুদ্রনীল ঘোষ, অরিন্দম ভট্টাচার্য।

মিডিয়া প্যানেলিস্ট-অর্চনা মজুমদার, দীপ্তিমান সেনগুপ্ত, কেয়া ঘোষ, রাজলক্ষ্মী বসু, সজল ঘোষ, অরুণ শাহ, রাজর্ষি, লাহিড়ি, রাজ চৌধুরী, পলাশ অধিকারী, তমসা চট্টোপাধ্যায়।

মোর্চা সভাপতি

• মহিলা মোর্চা-তনুজা চক্রবর্তী, যুব মোর্চা-ইন্দ্রনীল খাঁ, তফসিলি মোর্চা-সুদীপ দাস, তফসিলি জনজাতি-জোয়েল মুর্মু, অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) মোর্চা-অজিত দাস, কিষাণ মোর্চা-মহাদেব সরকার, সংখ্যালঘু মোর্চা-চার্লস নন্দী।

সোশ্যাল মিডিয়া

• ইনচার্জ-উজ্জ্বল পারিক, সহকারি ইনচার্জ-রাকেশ বসু, নীলাঞ্জন দাস, বিজয় ঘোষাল, রত্নেশ সিংহ।

আইটি বিভাগ

• ইনচার্জ-জয় মল্লিক, রাম্যজ্যোতি সরকার।

মিডিয়া বিভাগ

• ইনচার্জ-তুষারকান্তি ঘোষ, সহকারি ইনচার্জ-সপ্তর্ষি চৌধুরী, কালিচরণ শ।

মিডিয়া রিলেশন বিভাগ

• ইনচার্জ-শিশির বাজোরিয়া, সহকারি ইনচার্জ-অনুপম ঘোষ

এ দিন রাজ্য বিজেপি-র তরফে যে তালিকা প্রকাশ করা হয়, তাতে সম্পাদক হিসেবে নাম রয়েছে বিধায়ক দীপক বর্মণ,  শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ, গোপাল ঘোষ, ফাল্গুনী পাত্রের। বিধানসভা উপ নির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্যায়কে টেক্কা দেওয়া প্রিয়ঙ্কা টিবরেওয়ালকেও সম্পাদক নিয়োগ করা হয়েছে। তুলে আনা হয়েছে বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডাকেও।

এ ছাড়াও, বিধায়ক বিমান ঘোষ, লক্ষ্মণ ঘোড়ুই সম্পাদক নিযুক্ত হয়েছেন। সহকারী কোষাধ্যক্ষ থেকে কোষাধ্যক্ষ হলেন আশিস বাপট। অন্য দিকে, রাজ্য বিজেপির মুখপাত্র হলেন জয়প্রকাশ মজুমদার, রুদ্রনীল ঘোষ, মোহিত রায়। 

সেরা শিরোনাম

Kalipuja Weather Update : সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
সাইক্লোন গেলেও চলবে বৃষ্টি ? কালীপুজোর আগে কী জানাল আবহাওয়া অফিস ?
Burdwan Arambag Bus Accident: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, আহত একাধিক
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
ফের তৃণমূল ভেঙে NCPI তে , দলবেঁধে ১৪ জন চলে গেলেন কাকলিদের দলে
Suvendu Adhikari-Sajjan Jindal: বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব
বাংলায় ফের বিনিয়োগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্পপতি সজ্জন জিন্দলের বৈঠক, বিদ্যুৎ-বন্দর-হাসপাতাল-মন্দিরের দায়িত্ব

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget