এক্সপ্লোর

Mamata Banerjee: পাহাড় সফরে মমতা, নির্বাচন নিয়ে বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

Mamata Banerjee Darjeeling Visit: বাগডোগরা পৌঁছে শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর চলে যাবেন দার্জিলিং।

আশাবুল হোসেন, কলকাতা: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুরে কলকাতা থেকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাগডোগরা (Bagdogra) পৌঁছে শিলিগুড়িতে (Siliguri) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর চলে যাবেন দার্জিলিং (Darjeeling)। বুধবার পর্যন্ত সেখানে থাকার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। 

পাহাড়ে মমতা

এছাড়া, পঞ্চায়েত ও জিটিএ নির্বাচন নিয়ে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। পাঁচদিনের সফর শেষে ১ এপ্রিল কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ কয়েকদিন আগেই মমতা জানিয়েছিলেন, রাজ্য সরকার জিটিএ নির্বাচন করাবে৷ তৃণমূলও সেই নির্বাচনে লড়বে৷ সফরে হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে পাহাড় রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।                                     

আরও পড়ুন, 'জ্বালানির দাম নিয়ে আলোচনা থেকে পালাচ্ছেন কেন?' প্রধানমন্ত্রীকে প্রশ্ন ডেরেকের

মুখ্যমন্ত্রীকে চিঠি কালিম্পং বিধায়কের 

এদিকে, উন্নয়ন হচ্ছে না কালিম্পং জেলায়। এই অভিযোগে, কালিম্পংকে জিটিএ-র আওতা থেকে বের করে আনার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন সেখানকার বিধায়ক রুদেন লেপচা। তাঁর দাবি, কালিম্পংয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর করা হোক। তবেই জেলার উন্নয়ন সম্ভব হবে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে, শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠনের উদাহরণও দিয়েছেন কালিম্পংয়ের বিধায়ক।

আলাদাভাবে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করার জন্যও অনুরোধ জানিয়েছেন রুদেন লেপচা। তাঁর দাবি, এর ফলে কালিম্পং জেলার সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। জিটিএর মধ্যে থেকে তা করা যাচ্ছে না। ১৯৮৮ সালে DGHC গঠনের পরে আলাদা ভাবে শিলিগুড়ি মহকুমা পরিষদ গঠন করা হয়।                  

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?
Durga Puja 2026 | ৩৭ বছরের পুজো, সাবেকি প্রতিমা, দেখুন কেমন সাজল লেকটাউন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget