এক্সপ্লোর

Petrol Disel Price: 'জ্বালানির দাম নিয়ে আলোচনা থেকে পালাচ্ছেন কেন?' প্রধানমন্ত্রীকে প্রশ্ন ডেরেকের

Derek O'Brien on Petrol Diesel Price Hike: 'ভয় পেয়ে পালাচ্ছেন কেন? আগামী সপ্তাহে রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হোক', ট্যুইটে লেখেন ডেরেক ও’ ব্রায়েন।

নয়া দিল্লি: পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা ডেরেক ও’ ব্রায়েনের (Derek O'Brien )। তৃণমূল (TMC) সাংসদ ট্যুইট করেছেন, রবিবার সকালে আবার! ভোটের ফল ঘোষণার মাত্র ২ সপ্তাহের মধ্যে ৬ দিনে পাঁচবার জ্বালানির দামবৃদ্ধি। মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সংসদে সব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনার কথা বলেন। আপনারা চার রাজ্যে জিতেছেন। তাহলে ভয় পেয়ে পালাচ্ছেন কেন? আগামী সপ্তাহে রাজ্যসভায় মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা হোক। ট্যুইটে লেখেন ডেরেক ও’ ব্রায়েন।             

কলকাতায় জ্বালানির দাম কত? 


প্রসঙ্গত, ৬ দিনে ৫ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৫২ পয়সা বেড়ে হল ১০৮ টাকা ৫৩ পয়সা। ডিজেলের দাম ৫৬ পয়সা বেড়ে হল ৯৩ টাকা ৫৭ পয়সা। সব মিলিয়ে ৬ দিনে প্রায় ৪ টাকা দাম বাড়ল জ্বালানির। উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটপর্ব মেটার পর থেকেই, সাধারণ মানুষের ওপর লাগাতার বাড়ছে মূল্যবৃদ্ধির চাপ।      

জ্বালানির দামবৃদ্ধি নিয়ে বিরোধীদের খোঁচা 

পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে (narendra modi goverment) নিশানা করেছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্যুইট করে বলেছেন, রাজা মহল তৈরিতে ব্যস্ত, আর প্রজা মূল্যবৃদ্ধির মার খাচ্ছে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, শনিবার চুঁচুড়ায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল। কাঠের উনুন জ্বালিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতীকী প্রতিবাদ জানানো হয়।

এর আগে গত রবিবার শিল্পের জন্য ডিজেলের দামও একধাক্কায় প্রতি লিটারে ২৫ টাকা বৃদ্ধি করা হয়। সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী, রেল সরঞ্জাম প্রস্তুতকারী, পরিবহণ, তাপবিদ্যুৎ, সিমেন্ট, রাসায়নিক এবং অন্য শিল্প সংস্থার বেশি জ্বালানির প্রয়োজন পড়ে। এ ছাড়াও বিমানবন্দর, শপিং মল এবং অন্য শিল্প ক্ষেত্রেও জ্বালানির চাহিদা তুলনামূলক বেশি। তাই একসঙ্গে বেশি পরিমাণ পেট্রল বা ডিজেল কিনতে হয় তাদের। তাদেরই লিটারে ২৫ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে ডিজেল।

সেরা শিরোনাম

News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget