এক্সপ্লোর

Mamata Banerjee: 'চাকরিটা হবেই, আইন মেনেই হবে..টাইম টু টাইম হবে', আশ্বাস মমতার

Recruitment Scam: নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যে তোলপাড়। বর্ধমানের সভা থেকে চাকরি নিয়েই মুখ খুললেন মমতা।


বর্ধমান: নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন ধরে তোলপাড় হচ্ছে রাজ্য। নিয়োগের দুর্নীতির অভিযোগে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। একাধিক গ্রেফতারও হয়েছে। মুখ্যমন্ত্রী (Chief Minister) বারবার অভিযোগ করেছেন, আদালতে (Court) মামলা চলার কারণেই নিয়োগ প্রক্রিয়া (Job Recruitment) হোঁচট খাচ্ছে। বৃহস্পতিবার ফের তা নিয়ে মুখ খোলেন তিনি। বর্ধমানের (Purba Bardhaman) সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'নিজেরা চাকরি দেবে না, আর আমরা একটা চাকরির কথা বললেই, যে কেউ আদালতে যেতে পারে, আদালতের প্রতি আমার শ্রদ্ধা আছে। গিয়ে বলছে এটা অনিয়ম আছে, বন্ধ করে দাও।'

কেন এরকম করা হচ্ছে, তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি। মমতা বলেন, 'চালাকিটা হচ্ছে যাতে কেউ বাংলায় চাকরিটা না পায়।' কিন্তু চাকরি যে হবেই তারও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'চাকরিটা হবেই। আইন মেনেই হবে। কার কত ক্ষমতা আছে, চাকরি বন্ধ করবে, অনেক চাকরি হবে। চাকরি টাইম টু টাইম হবে।'

বাজেট নিয়ে ফের তোপ:
১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করেছে কেন্দ্র। তারপরেই বাজেটের একাধিক বিষয় তুলে ধরে সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের সভা থেকে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। একটি কথাও খরচ করা হয়নি। ইলেকশন আসলে বলে ২কোটি লোককে চাকরি দেব। আর ইলেকশন চলে গেলে ৪ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ।'

কেন্দ্রীয় দল নিয়েও তোপ:
আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের প্রকল্প নিয়ে নানা অভিযোগ উঠেছে। সেই বিষয়ে খোঁজ খবর নিতে রাজ্যে এসেছে কেন্দ্রের দল। তারা রাজ্যের নানা জেলায় ঘুরে ঘুরে পরিদর্শন করছে। এদিন মমতা বলেন, 'ছাড়পোকা কামড়ালেও সেন্ট্রাল টিম। কালীপটকা ফাটালেও সেন্ট্রাল টিম। কারও বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার থাকলেও সেন্ট্রাল টিম। কে কী জামা-কাপড় পরেছে, তাই দিয়েও সেন্ট্রাল টিম। কে কোন জামা-কাপড় পরবে, সেটাও সেন্ট্রাল টিম। কে ডিম খাবে, নাকি আলুভাজা খাবে, তারজন্যও সেন্ট্রাল টিম। ১০০দিনের কাজের টাকা দিচ্ছ না কেন? পাঠাও সেন্ট্রাল টিম ইমিডিয়েট টাকা দিয়ে। আর তা নইলে জেনে রাখবে, বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।' 

রাজ্যের পাওনা নিয়েও এদিন তোপ দাগেন তিনি। দ্রুত কেন্দ্র টাকা পাঠাক, দাবি মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান', প্রতিক্রিয়া দিলীপের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee:
"সংখ্যাটা বাড়তে পারে..", NDA বৈঠক শেষে বললেন রচনা, কারা আসতে পারেন ?
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget