এক্সপ্লোর

Dilip on Mamata: 'মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান', প্রতিক্রিয়া দিলীপের

Dilip on Mamata on Budget isssue: কেন্দ্রের বাজেটে ধস নেমেছে শেয়ার বাজারের , প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা পাল্টা নিশানা দিলীপের, কী বললেন তিনি ?

কলকাতা: কেন্দ্রের বাজেট ইস্যুতে (Budget) ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রের বাজেটে ধস নেমেছে শেয়ার বাজারের , প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী (CM)। তবে এর ঢের আগেই গতকাল নিশানা করেছেন রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dlip Ghosh)।  

দিলীপ ঘোষ ফেসবুকে লিখেছেন, 'মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানান। তাই রাজ্যের এই আর্থিক অবস্থা। বাজেট করার জন্য তো টাকার দরকার হয়। রাজ্যের তো টাকাই তো নেই। সারাদিন টাকা নেই বলে কান্নাকাটি করছেন মুখ্যমন্ত্রী।  আর বাজেট করবেন কী, তার দলের লোকেরাই সব লুটেপুটে খেয়ে নিচ্ছে।' প্রসঙ্গত, বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক সভা করেন মমতা। আর সেখান থেকেই কেন্দ্রকে একহাত নেন তিনি। বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "দাঙ্গা, অত্যাচার, সন্ত্রাস ছাড়া কাজ নেই বিজেপি-র। অন্য রাজ্যগুলির দিকে তাকিয়ে দেখুন। আর সকাল থেকে সন্ধে, শুধু আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলি, আমাকে যত ইচ্ছে গালাগালি দাও, দুই গালে থাপ্পড়ও মারতে পারো। কিন্তু মনে রাখবে, আমার মুখ বন্ধ করা যাবে না। আমি গরিব, সাধারণ মানুষ, ছাত্রযৌবন, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টান-তফসিলি, সবার কথা বলি, বলব।'

আরও পড়ুন, 'ডিভিসি জল ছাড়লেই বন্যা হয়', বললেন মমতা

বাজেট প্রসঙ্গে এ দিন মমতা বলেন, ' বলে বেড়াচ্ছে, আয়করে আমরা ৫ লক্ষ থেকে ৭ লক্ষে স্ল্যাব বাড়ালাম আমরা। ভাল করে বলছি, শুনে রাখুন কী করে চালাকি করে এরা। মাছের তেলে মাছ ভেজেছে। সব কথার কারসাজি। বরং আপনার রোজগার আরও লঝঝড়ে করে দিয়েছে। যাঁরা আয়কর দেন, এলআইসি, পিপিএফ, ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড মিলিয়ে দেড় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতেন।  সেটা আপনারা আর পাবেন না। স্বাস্থ্যবিমায় ছাড় পেতেন ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, তা-ও আর মিলবে না। তাতে কত হল, ২ লক্ষ। জাতীয় পেনশন প্রকল্পে যে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতেন, সেটাও আর পাবেন না। তাহলে কত হয়। করছাড়ের কথা বলে ধেই ধেই করে নাচতে শুরু করল। কিন্তু আসলে দুই দিয়ে কাটল আড়াই। আগামী দিনে কেন্দ্রের বিজেপি সরকার জীবন বিমা থেকে ব্যাঙ্ক, সব বন্ধ করে দেবে বলেও এ দিন দাবি করেন মমতা। তাঁর কথায়, 'এই সরকার বেশিদিন থাকলে সব ব্যাঙ্ক বন্ধ করে দেবে। যে ভাবে শেয়ার বিক্রি করা হচ্ছে, এলআইসি-ও উঠিয়ে দেবে আগামী দিনে। ব্যাঙ্কের এবং জনগণের টাকা দিয়ে দল এবং দলের কয়েক জন বিখ্যাত লোককে বাড়ানো হচ্ছে। আগামী দিনে ব্যাঙ্কে রাখা এবং বিমার টাকা পাবেন কিনা, জানা নেই।'

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget