এক্সপ্লোর

Mamata Banerjee Health Update: বাড়িতে দু’ঘণ্টা ধরে হল ফিজিওথেরাপি, ব্যথা রয়েছে এখনও, কাল ফের স্বাস্থ্যপরীক্ষা মমতার

Mamata Banerjee: বৃহস্পতিবার কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন SSKM হাসপাতালের অধিকর্তা।

কলকাতা: যন্ত্রণা সত্ত্বেও হাসপাতালে থাকতে রাজি হননি। বাড়িতেই তাই চিকিৎসা চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কালীঘাটের বাড়িতে ফিজিও থেরাপি হল তাঁর (Kolkata News)। গতকালের তুলনায় ব্য়থা কমেছে বলে জানা গিয়েছে যদিও। তবে এখনও হাঁটতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ফের স্বাস্থ্যপরীক্ষা রয়েছে মমতার। হাসপাতাল সূত্রে এমনই খবর সামনে এসেছে (Mamata Banerjee Health Update)।

বৃহস্পতিবার কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছন SSKM হাসপাতালের অধিকর্তা (SSKM Hospital)। পৌঁছন ফিজিক্যাল মেডিসিন বিভাগীয় প্রধান এবং একজন ফিজিও থেরাপিস্টও। প্রায় দু'ঘণ্টা ধরে মমতার ফিজিওথেরাপি চলে সেখানে। SSKM সূত্রে খবর, এখনও যথেষ্ট ব্য়থা রয়েছে মমতার। তবে গতকালের তুলনায় কমেছে কিছুটা। বৃহস্পতিবার ফের স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে তাঁর। 

গতকাল SSKM হাসপাতালে MRI হয় মমতার। সেখানে তাঁর বাঁ পায়ে এবং বাঁ দিকের হিপ জয়েন্টে আঘাত ধরা পড়ে। চিকিৎসকরা মমতাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু রাজি হননি তিনি। হুইলচেয়ারে বসতেও গোড়ায় রাজি হননি মমতা। কিন্তু পা-কে বিশ্রাম দেওয়া প্রয়োজন বলে বোঝান চিকিৎসকেরা। তাতে অনিচ্ছাসত্ত্বেও রাজি হন তিনি।

আরও পড়ুন: Panchayat Election 2023:'নকল ব্যালট পেপার ছাপানো হচ্ছে..', বিস্ফোরক দাবি অধীরের

মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি থেকে হেলিকপ্টারে বাগডোগরা যাওয়ার সময় প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে মমতার হেলিকপ্টার।  এর পরই কপ্টারের মুখ ঘুড়িয়ে নিয়ে সুকনা এয়ারবেসে জরুরি অবতরণ করান পাইলট। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, স্বাভাবিক ক্ষেত্রে হেলিকপ্টার থেকে নামার সময় সিঁড়ি থাকে, কিন্তু জরুরি অবতরণ হওয়ায়, সেই সময় সিঁড়ির ব্য়বস্থা ছিল না। তাই কোমরে, পায়ে চোট লাগে মুখ্যমন্ত্রীর। 

সেখান থেকে সড়কপথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী।সবিশেষ বিমানে কলকাতায় আসেন। বিকেলে, SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। রাত সাড়ে ৮টা নাগাদ, হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান মুখ্যমন্ত্রী। তখন তাঁকে হুইল চেয়ারে করে এনে, গাড়িতে তোলা হয়। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছিল SSKM-এর তরফে।

এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হলে, গতকালই চিকিৎসক মৌলীমাধব ঘোষ জানিয়েছিলেন যে, স্বল্প উচ্চতা থেকে নামতে গেলে লিগামেন্টে চোট লাগতে পারে। এমন পরিস্থিতিতে অল্প চোট লাগলে এক সপ্তাহ বিশ্রানের প্রয়োজন হয়। ফিজিওথেরাপিও করানোর প্রয়োজন পড়ে আহত ব্যক্তির।

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget