এক্সপ্লোর

LPG Crisis : জ্বালানি সংকট মোকাবিলায় SOP, নবান্নে জরুরি বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রীর; 'নিয়মিত মনিটর করছি'

LPG Crisis : কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : পশ্চিম এশিয়ার যুদ্ধের জ্বালা এবার সাধারণ মানুষ টের পাচ্ছে পেটের জ্বালা দিয়ে। গ্য়াস সিলিন্ডারের অভাবে দিকে দিকে সমস্য়া । এই আবহে রান্নার গ্যাসের জোগান ঠিকঠাক রাখতে SOP জারি করল পশ্চিমবঙ্গ সরকার। কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গ্য়াস সিলিন্ডারের অভাবে দিকে দিকে সমস্য়া। গৃহবধূ থেকে বৃদ্ধ-বৃদ্ধা, ব্য়বসায়ী, হোটেল মালিক-হস্টেল মালিক থেকে রেস্তোরাঁ মালিক-মন্দির কর্তৃপক্ষ সকলেই দুর্ভোগে জেরবার। চাকরি যাওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের জোগান ঠিকঠাক রাখতে SOP জারি করল পশ্চিমবঙ্গ সরকার। যেখানে বলা হয়েছে, মিড ডে মিল রান্নার জন্য স্কুলগুলিতে, ICDS সেন্টারে, হাসপাতালের রান্নাঘরে এবং গৃহস্থের হেঁশেলে যাতে রান্নার গ্যাসের সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ত থাকে, তা নিশ্চিত করতে হবে। গতকাল সমস্ত দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়ায় সেই বৈঠকের ছবি দিয়ে তিনি লিখেছেন, বিস্তারিতভাবে পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে এবং অত্যাবশ্যকীয় জ্বালানি সরবরাহে জনগণকে যাতে কোনও বিঘ্নের সম্মুখীন হতে না হয়, তার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, সাধারণ গৃহস্থালি, মিড-ডে-মিল প্রকল্প অধীনস্থ স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং সংশোধনাগার, সরকারি হস্টেল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়টির দিকে বিশেষভাবে নজর রাখছে রাজ্য। কোনো ধরনের হোর্ডিং, অবৈধ মজুত, অতিরিক্ত দাম নেওয়া বা কালোবাজারি বরদাস্ত করা হবে না। সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রয়োজনে মজুতদারদের থেকে জ্বালানি গ্যাস বাজেয়াপ্ত করবে রাজ্য সরকার। 

পাশাপাশি নবান্নে চালু করা হল ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম। যার নম্বরগুলি হল-1070/033 2214 3526।

যুদ্ধ পশ্চিম এশিয়ায়। সঙ্কট ভারতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ও ইজরায়েলের সঙ্গে এত গভীর ও ভাল সম্পর্ক বলে দাবি করে যে মোদি সরকার, তারা এই যুদ্ধের কথা আগে থেকে আঁচ করতে পারল না কেন? কেন আগে থেকে পর্যাপ্ত জ্বালানি মজুত করল না? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, "প্রধানমন্ত্রী বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই আতঙ্কিত।" যদিও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ বলেন, "কংগ্রেস সবসময় আতঙ্ক সৃষ্টির কাজ করে। কংগ্রেসের আর কোনও কাজ নেই।"বুধবার এই নিয়ে তেতে ওঠে সংসদও! এরপর দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেন পেট্রোলিয়াম মন্ত্রী। পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, গত ৫ দিনে, শোধনাগারগুলিতে নির্দেশ দিয়ে LPG-র উৎপাদন ২৮% বাড়ানো হয়েছে এবং আরও তেল কেনার প্রক্রিয়া চলছে।

একদিকে কেন্দ্রীয় সরকার দাবি করছে সব ঠিক আছে, অন্য়দিকে তারাই এবার সিদ্ধান্ত নিল, গ্রামাঞ্চলে একবার গ্য়াস সিলিন্ডার বুকিংয়ের ৪৫ দিনের মধ্য়ে, দ্বিতীয় বুকিং করা যাবে না। 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget