এক্সপ্লোর

Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?

Mamata Banerjee in High Court as Lawyer: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করবেন প্রধান বিচারপতির এজলাসে।

কলকাতা: হাইকোর্টে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আইনজীবীর পোশাকে হাইকোর্টে এলেন মমতা। সকাল ১০টার কিছু পর মূল দরজা দিয়ে কলকাতা হাইকোর্টে ঢোকেন তিনি। আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক পরেই আদালতে ঢোকেন। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে হাজির মমতা। প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করবেন। (Mamata Banerjee in High Court as Lawyer)

যে মামলায় হাইকোর্টে মমতা, সেটি দায়ের করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা ২০২৬ সালে উত্তরপাড়া বিধানসভার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, একাধিক জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ আসছে। সেই মামলায় সওয়াল করতেই আদালতে পৌঁছেছেন মমতা। কল্যাণও উপস্থিত রয়েছেন আদালতে। একটু পরই শুরু হবে সওয়াল জবাব। (Mamata Banerjee)

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারি চাইলেন অভয়ার মা, নামের তালিকা দিলেন রত্না দেবনাথ, আদালতে সিবিআই বলল…

এর আগে, চলতি বছরেই সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়েছিলেন মমতা। তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি। তবে আিনজীবীর পোশাক পরে নয়, সাধারণ নাগরিক হিসেবেই SIR নিয়ে আদালতে সওয়াল করেছিলেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আবারও আদালতে উপস্থিত হলেন তিনি। তবে এবার আইনজীবীর পোশাকেই। আইনের ডিগ্রি রয়েছে তাঁর। একসময় পেশায় নিযুক্তও ছিলেন। এখনও লাইসেন্স আছে তাঁর।

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি দিল্লিতে! চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল। ভবানীপুরে মমতাকে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারীও। এই মুহূর্তে বিধায়কও নন মমতা, শুধুমাত্র তৃণমূলনেত্রী। এমতাবস্থায় ভোট পরবর্তী হিংসা মামলায় আদালতে লড়তে পৌঁছলেন। এই মামলায় মূল অভিযোগ হল, একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় তৃণমূলের নেতাকর্মীরা ঘরছাড়া। আক্রমণ করা হয়েছে তাঁদের উপর। হামলা রুখতে, শান্তি ফেরাতে, আইনের শাসন ফেরাতে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাইছে তৃণমূল। 

তৃণমূলের তরফে যে বক্তব্য, তা-ই প্রধান বিচারপতির এজলাসে পেশ করবেন মমতা। শীর্ষণ্যর দায়ের করা মামলায় সওয়াল করবেন তিনি। আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হচ্ছে শুনানি। কালীঘাটের বাসভবন থেকে এদিন একেবারে তৈরি হয়েস, আইনজীবীদের পোশাকেই বেরোন মমতা। সরাসরি এসে নামেন হাইকোর্টে। ভিতরে ঢোকার আগে গায়ে কোটটি চাপিয়ে নেন। সেখানে তাঁকে ঘিরে ভিড়ও জমে। মমতা কোনও দিকে না তাকিয়ে ভিতরে ঢুকে যান। এজলাসে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। আদালতে তিনি আর কিছু বলেন কি না, সেদিকেও তাকিয়ে সকলে। নির্বাচনে পরাজিত হওয়ার পর ৫ মে সাংবাদিক বৈঠক করেছিলেন মমতা। জানিয়েছিলেন, মুক্ত ভাবে কাজ করবেন তিনি। আর তার পরই আদালতে ফিরলেন আইনজীবী হিসেবে।

২০২১ সালের নির্বাচনের পরও রাজ্যে ভোট পরবর্তী হিংসারও ঘটনা ঘটে। বিজেপি-র নেতানেত্রীরা সেই সময় অভিযোগ তুলেছিলেন। দলের কর্মীরা ঘরছাড়া, নিহত বলে অভিযোগ তোলেন তাঁরা। তদানীন্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উত্তরবঙ্গ পৌঁছন, উপদ্রুত এলাকা ঘুরে দেখে রিপোর্ট দেন। ২০২১ সালের পরিস্থিতিতে যন্ত্রণাদায়ক বলে উল্লেখ করেছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে। বর্তমানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিজেপি। বিরোধী দল তৃণমূল। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Advertisement

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget