এক্সপ্লোর

Mamata in Supreme Court: 'শুধু নাম মুছতেই SIR', সুপ্রিম কোর্টে সওয়াল মমতার, আইনজীবীদের পাশে দাঁড়িয়ে ইতিহাস রচনা করলেন

Mamata Banerjee in Supreme Court: সওয়াল করছেন খোদ মমতা।

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে SIR শুনানিতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত কক্ষে আইনজীবীদের সঙ্গে একই সারিতে মমতা। কোর্ট নম্বর ওয়ানে মুখ্যমন্ত্রী মমতার পাশে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুপুর ১টায় লাঞ্চ ব্রেক থাকলেও, বিনা বিরতিতে চলছে শুনানি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে শুনানি চলছে। সওয়াল করেন খোদ মমতা। ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম কেউ সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন। ইতিহাস রচনা করলেন মমতা। (Mamta Banerjee in Supreme Court)

SIR-এর বিরোধিতায় আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তৃণমূলের তিন সাংসদ, দোলা সেন, মহুয়া মৈত্র ও ডেরেক ও'ব্রায়েন। পরবর্তীতে পৃথক একটি মামলা করেন শুনানিতে। আজ সেই শুনানিতে সওয়াল করছেন আইনজীবী শ্যাম দিওয়ান। আইনজীবীদের সঙ্গে একই সারিতে রয়েছেন মমতা। তিনিও আদালতে সওয়াল করছেন। রাজ্যে SIR শুনানি শেষ হতে যেখানে চার দিন বাকি, সেখানে এখনও ৬৩ লক্ষ মানুষের শুনানি বাকি রয়েছে বলে আদালতে জানান তাঁরা। (Mamata in Supreme Court)

এদিন আদালতে দাঁড়িয়ে মমতা বলেন, "আপনাদের অনুগ্রহেই আমি এখানে। অসংখ্য ধন্যবাদ। সমস্যা হল, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমরা ন্যায় বিচার পাচ্ছি না। বিচারের বাণী নিভৃতে কাঁদছে। মনে হল কোথাও বিচার পাচ্ছি না। আমি কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। কমিশনকে চিঠি লিখেছি। আমি আমার দলের হয়ে লড়াই করছি না। আমার রাজ্যের জন্য লড়াই করছি।"

প্রধান বিচারপতি সূর্যকান্ত মমতার আবেদনে থাকা কিছু অংশ পড়ে শোনান। জানান, বৈধ ভোটাররা যাতে বাদ যাতে না পড়েন, ভাষার টান দেখে নিশানা যাতে না করা হয়, AI-এর সাহায্য়ে কাজ করা নিয়ে মমতা যা যা তুলে ধরেছেন, সেগুলির সমাধান খুঁজে বের করা হবে। CJI জানান, কোনও ভাবেই বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না।

এর পর মমতাকে বলতে শোনা যায়, "ওরা এসবই করেছে। মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়েছে। তাদের নামও মুছে দেওয়া হয়েছে। দরিদ্র মানুষ, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছেন,,,বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। বাংলার মানুষ খুশি যে আদালত আধারকে নথি হিসেবে গ্রাহ্য করতে বলেছে। অন্য রাজ্যে ডমিসাইল সার্টিফিকেট চলছে, জাতি শংসাপত্র চলছে। শুধুমাত্র বাংলাকে নিশানা করছে ওরা, তাও নির্বাচনের আগে। চার রাজ্যে নির্বাচন হবে। ২৪ বছর পর কেন? তিন মাসে করতে এত তাড়া কেন? ফসলের মরশুম রয়েছে, মানুষ বাইরে রয়েছেন। ১০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। হাসপাতালে অনেকে। অসমে হচ্ছে না কেন?"

মমতা আরও বলেন, "SIR শুধুমাত্র নাম মোছার একটা প্রক্রিয়া। চার মাস ধরে সেটাই চলছে। অপরিকল্পিত...বিজেপি শাসিত রাজ্য থেকে লোক আনা হচ্ছে। ৫৮ লক্ষের নাম মোছা হয়েছে। ওঁদের আবেদন জানানোর উপায়ও নেই। শুধুমাত্র বাংলাকে নিশানা করা হচ্ছে। বাংলার মানুষের উপর বুলডোজার চালানো হচ্ছে।"

এতে প্রধান বিচারপতি প্রত্যেকটি নথি BLO-কে দিয়ে সই করাতে বলবেন তাঁরা। তাতে মমতা বলেন, "ERO-র কোনও ক্ষমতা নেই। সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। ৮৩০০ মাইক্রো অবজার্ভার। বিজেপি শাসিত রাজ্য থেকে আনা হয়েছে। মাইক্রো অবজার্ভাররা অফিসে বসে নাম মুছতে পারে না। ফর্ম ৬ জমা দিতে দিচ্ছে না। লক্ষ লক্ষ নাম মোছা রয়েছে। কত মানুষকে মৃত ঘোষণা করে দিয়ছে। ওরা নারী বিরোধী।"

আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স রয়েছে বলে আগে একাধিকবার জানিয়েছেন মমতা। তবে সুপ্রিম কোর্টে নাগরিক হিসেবেই  সওয়াল করছেন তিনি। কারণ নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টে সেই সব আইনজীবীই সওয়াল করতে পারেন, সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে তালিকায় নাম নথিভুক্ত রয়েছে যাঁদের। তবে SIR নিয়ে তিনি যে আদালতে সওয়াল করতে পারেন, আগেই ইঙ্গিত দিয়েছিলেন মমতা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
SSKM হাসপাতালে যান কাল .... আদালতের পরামর্শ শুনে কী জানালেন অভিষেকের আইনজীবী?
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget