এক্সপ্লোর

Ganga Aarti: পঞ্চপ্রদীপ নিয়ে আরতি, শাঁখে ফুঁ মমতার, বাবুঘাটে সূচনা হল গঙ্গা আরতির

Mamata Banerjee: শীতকালে সন্ধে ৬টায় গঙ্গা আরতি হবে, গরমকালে হবে সন্ধে ৭টায়। বিসর্জনের সময় কয়েকটা দিন গঙ্গা আরতি বন্ধ থাকবে।

কলকাতা: কলকাতার বাবুঘাটে শুরু হল বহু প্রতীক্ষীত গঙ্গা আরতি। উত্তরপ্রদেশের কাশীর অনুকরণে কলকাতাতেও গঙ্গা আরতির সূচনা হল। এ দিন বাবুঘাটে গঙ্গা আরতির (Ganga Aarti) উদ্বোধনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, কাশীতে গঙ্গা আরতি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। সেই রীতি বাংলাতেও চালু করার কথা মাথায় আসে। সেই মতো নির্দেশ দিয়েছিলেন কলকাতা পৌরসভাকে। তার বাস্তবায়ন হওয়ায় এখন কলকাতায় বসেই গঙ্গা আরতির সাক্ষী থাকতে পারবেন সাধারণ মানুষ।

গঙ্গা আরতির উদ্বোধনে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

এ দিন বাবুঘাটে গঙ্গা আরতির উদ্বোধন করেন মমতা। নিজেহাতে আরতি করেন তিনি। বাজান শাঁখও। গঙ্গা আরতির জন্য তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির। বসেছে মূর্তি। আরতি শুরুর আগে সেখানে পুজোও দেন মমতা। গঙ্গার উপর এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। তার পরই আরতি এবং বন্দনার উদ্বোধন করেন মমতা। উপস্থিত ছিলেন শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও।

কলকাতা পৌরসভার উদ্য়োগে এই আরতি চলবে সারা বছর ধরেই। এ দিন গঙ্গা আরতি করেন ১১ জন পুরোহিত। গঙ্গা আরতির শোভা দেখতে আসবেন যে সমস্ত মানুষ, তাঁদের জন্য গঙ্গার দুই পাড়ে আলোর খেলা দেখারও বিশেষ ব্যবস্থা রয়েছে। আরতি করার জন্য বসানো হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখান থেকেই এদিন পুরোহিতরা গঙ্গা আরতি করেন। 

গঙ্গা আরতির জন্য তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির

এ দিন মমতা জানান, শীতকালে সন্ধে ৬টায় গঙ্গা আরতি হবে, গরমকালে হবে সন্ধে ৭টায়। বিসর্জনের সময় কয়েকটা দিন গঙ্গা আরতি বন্ধ থাকবে।

উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতির দেশজোড়া নাম রয়েছে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ সেই আরতি দেখেন। সম্প্রতি সেই ধাঁচে কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায়, যেমন উত্তপ্রদেশে গঙ্গা আরতি হয়।"

এই গঙ্গা আরতি নিয়েও যদিও রাজনৈতিক তরজার সাক্ষী থেকেছে বাংলা। উত্তরপ্রদেশকে অনুকরণ করায় রাজ্যকে কটাক্ষ করেন বঙ্গ বিজেপি-র নেতৃত্ব। এমনকি বিজেপি-র গঙ্গা-আরতি ঘিরে বাবুঘাটে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। তাতে গ্রেফতারও হন বিজেপি-র নেতা সজল ঘোষ। আবার পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে, গঙ্গা-আরতি করেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget