এক্সপ্লোর

Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

Lok Sabha Elections 2024:জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: এগিয়ে আসছে পরবর্তী লোকসভা নির্বাচন। অথচ এখনও পর্যন্ত বিশ বাঁও জলে বিরোধী জোট। নেতৃত্বের প্রশ্নে বার বার গোঁত্তা খাচ্ছে বিজেপি বিরোধী ঐক্য। সেই আবহে মুখ খুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট গড়বে না তৃণমূল। তৃণমূলের জোট হবে মানুষের সঙ্গে।

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই ২০২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে মুখ খোলেন তিনি। মমতা বলেন, "২০২৪-এ কারও সঙ্গে যাব না। মানুষের সঙ্গে হবে তৃণমূলের জোট। মানুষের সমর্থনে লড়ব আমরা। বিশ্বাস করি, যাঁরা বিজেপি-কে হারাতে চান, তাঁরা আমাদের ভোট দেবেন।" তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন মমতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ মমতা জানিয়েছেন, কংগ্রেস বা সিপিএম-কারও কথআ শোনার প্রয়োজন নেই তৃণমূলের।

এ দিনই সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেছে বাম-কংগ্রেস জোট। তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসের এই জোটে সমর্থন জানাতে দেখা গিয়েছে বিজেপি-কেও। তাতে দিন বাম-কংগ্রেস জোটকে 'অনৈতিক' বলে উল্লেখ করেন মমতা। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস পরস্পরের মধ্যে ভোট হস্তান্তরিত করছে বলে অভিযোগ করেন তিনি। প্রশ্ন তোলেন, বিজেপি-র থেকে সাহায্য় নিয়ে নিজেদের বিরোধী বলা যায় কি!

এর পরই পরিষ্কার ভাষায় মমতা জানিয়ে দেন, "এর পর আর কংগ্রেস অথবা সিপিএম-এর কথা শোনার প্রয়োজন নেই। যারা বিজেপি-র সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কোনও ভাবেই হাত মেলাবে না তৃণমূল। একটা নির্বাচন হয়ত জিতেছে, কিন্তু ওদের নৈতিক হার হয়েছে।" লোকসমাজে রাখঢাক করলেও আসলে বিষয়টি জলের মতো পরিষ্কার বলে দাবি করেন মমতা। তিনি বলেন, "মজার কথা হল, এত চুপিচুপি কী করার আছে! কংগ্রেস নেতাকে অভিনন্দন যে উনি ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছেন। মেনেছেন যে, বিজেপি, সিপিএম সাহায্য করছেন তাঁদের। সত্য বলার জন্য ধন্যবাদ। আমরা তো বলেই আসছি, এটা অনৈতিক জোট। বিজেপি-র সাহায্য় নিয়ে মমতাকে হারালে, নিজেদের বিরোধী বলেন কী করে!"

এর একদিন আগেই বিরোধী জোট নিয়ে শরিক দলগুলিকে বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। জানিয়েছিলেন, জোটের নেতৃত্ব নয়, বিরোধী ঐক্যেই আগ্রহী তাঁরা। খড়্গের বক্তব্য় ছিল,  "প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছি না আমরা। কে নেতৃত্ব দেবেন, তারও ঘোষণা করছি না। আমরা শুধু একজোটে লড়াই করতে চাই। বিভাজনকারী শক্তির বিরুদ্ধে সমমনস্ক সব দলকে এগিয়ে আসতে হবে। ২০২৪ সালের নির্বাচনের আগে জোটের হাত মজবুত করতে হবে আমাদের।"

২০১৪ হোক বা ২০১৯, আগের লোকসভা নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্বের প্রশ্নে বরাবর নিজেদের এগিয়ে রেখেছিল কংগ্রেস। কিন্তু বিগত কয়েক বছরে একাধিক রাজ্যে রাশ যত আলগা হয়েছে কংগ্রেসের, ততই তাদের নেতৃত্বদানের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী জোটের অন্দর থেকেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন অনেকে। বরং কংগ্রেসের প্রতিযোগী হিসেবে নিজেদের তুলে ধরেছে তৃণমূল, আম আদমি পার্টি, ভারত রাষ্ট্র সমিতির মতো দল। তাতেই  কংগ্রেসের তরফে নেতৃত্ব নিয়ে রাশ আলগা করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। কিন্তু এ দিন মমতা সাফ জানিয়ে দিলেন, ২০২৪-ের লোকসভা নির্বাচনে কারও সঙ্গে জোট গড়বে না তাঁর দল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget