এক্সপ্লোর

Mamata Banerjee TMC : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কী নাম ও চিহ্নে লড়তে চাইল?

বৃহস্পতিবার রাতে ইমেল করে কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কোন প্রতীক বা দলের নাম প্রস্তাব করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: বিকল্প প্রতীক এবং নাম নিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তাব জমা দিয়েছে 'কালীঘাট-তৃণমূল'। শুক্রবার সকাল ১১টার মধ্যে নির্বাচন কমিশনের তরফে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-কে তাদের দলের ৩টে বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার কথা বলা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ইমেল করে কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কোন প্রতীক বা দলের নাম প্রস্তাব করল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? 

সূত্রের খবর,  যে তিনটি সিম্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির জমা করেছে, তার মধ্যে দুটি প্রতীক খেলার সঙ্গে যুক্ত। নির্বাচন কমিশনের যে ফ্রি-সিম্বলের তালিকা আছে, তার মধ্যে অনেকগুলিই খেলার সঙ্গে যুক্ত। যেমন - ক্রিকেট ব্যাট। সূত্রের খবর, কালীঘাট-তৃণমূলের প্রস্তাবিত প্রতীকগুলির মধ্যে একটি হতে পারে ক্রিকেট ব্যাট। ব্যাট সকলের পরিচিত জিনিস, দেওয়াল লিখনে আঁকাও সহজ। তাই ক্রিকেট ব্যাট হতে পারে কালীঘাট তৃণমূলের পয়লা পছন্দ। আরো কিছু স্পোর্টস-রিলেটেড প্রতীক রয়েছে,   যেমন ফুটবলার। সেগুলিও পছন্দের তালিকায় থাকতে পারে।

এছাড়া দলের বিকল্প নামের যে প্রস্তাব কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে জমা পড়েছে, সূত্রের খবর, সেই নামগুলির সঙ্গে জুড়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও। কারণ, কালীঘাট-তৃণমূল বারবার দাবি করে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ই তাদের সবথেকে বড় পরিচিতি ও শক্তি। সেই জায়গা থেকে দলের নামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে রাখতে চান তাঁরা। 

  •  'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'
  • 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা'
  • 'তৃণমূল মমতা কংগ্রেস'

এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পুরো প্যানেল আলোচনায় বসবে। প্রস্তাবিত কোনও প্রতীক  বা নাম যদি দুই পক্ষের একই হল, তাহলে সেই নাম বা চিহ্ন কাউকেই দেওয়া হবে না।  প্রায়োরিটি অনুসারে, যে নাম প্রথমে চাওয়া হয়েছে, সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হবে।  

কালীঘাট-তৃণমূল'-এর মতোই নিজেদের দলের ৩টি বিকল্প নাম ও প্রতীক নির্বাচন কমিশনের কাছে জমা দিল 'ঋতব্রত-তৃণমূল'। তাদের তরফে যে ৩টি বিকল্প প্রতীকের প্রস্তাব জমা দেওয়া হয়েছে, সেগুলো হল- 'ব্ল্যাক বোর্ড', 'খাম' ও 'টর্চ'। সেইসঙ্গে আপাতত নিজেদের দলের জোড়া বিকল্প নাম কমিশনে জমা দিয়েছেন তাঁরা। 'ঋতব্রত-তৃণমূল' সূত্রে খবর, দলের নাম হিসাবে তাঁদের দেওয়া ৩টে প্রস্তাব হল- 'জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস' ও 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' ও 'পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস'।               

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget