এক্সপ্লোর

TMC Disciplinary Committee: পার্থকে 'ছাঁটলেন' মমতা! তৃণমূলের শৃঙ্খলা কমিটির মাথায় এ বার সুব্রত

TMC Disciplinary Committee: একই সঙ্গে লাল-নীল বাতির ব্যবহারেও কড়া নির্দেশ দিয়েছেন মমতা।

কলকাতা: তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটির (TMC Disciplinary Committee) চেয়ারম্যান হলেন সুব্রত বক্সি (Subrata Bakshi)। পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সরিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান হলেন তিনি। বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতৃত্ব। সেই সঙ্গে একগুচ্ছ নয়া বিধি-নিয়মও বেঁধে দেওয়া হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই বিষয়ে সকলকে সতর্ক করে দেওয়া হয়েছে। 

রাজ্য কমিটির বৈঠকে ঘটল রদবদল

তৃণমূলের নয়াভবনে বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠক বসে। তাতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র (Mamata Banerjee) সঙ্গে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই শৃঙ্খলাকমিটির মাথায় রদবদল ঘটানো হয়।  একই সঙ্গে জানিয়ে দেওয়া হয় যে, তাঁকে না জানিয়ে শৃঙ্খলারক্ষা কমিটির কোনও বৈঠক করা যাবে না। মমতা নিজে এই নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। 

একই সঙ্গে লাল-নীল বাতির ব্যবহারেও কড়া নির্দেশ দিয়েছেন মমতা। দলীয় সূত্রে খবর, মমতা সাফ জানিয়ে দিয়েছেন যে, সরকারি নিয়ম মেনেই লাল বাতি-নীলবাতি ব্যবহার করতে হবে। সম্প্রতি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বাতি লাগানো গাড়িতে হাসপাতালে আনাগোনা করায় বিতর্ক দানা বাধে। তার পরই এ দিন এমন নির্দেশ দিলেন মমতা। 

আরও পড়ুন: Mamata Banerjee: ''যাদের লক্ষ, লক্ষ কোটি টাকার সম্পত্তি, তারা আবার কৌটো নাড়ে'', বিজেপিকে তোপ মমতার

দলীয় সূত্রে খবর, সম্প্রতি মমতাকে না জানিয়ে সম্প্রতি শৃঙ্খলা কমিটির বৈঠক হয়। তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মমতা। তার পরই এ দিন এই রদবদল এবং একই সঙ্গে মমতা জানিয়ে দিলেন, তাঁকে জিজ্ঞাসা না করে কোনও বৈঠক করতে পারবে না শৃঙ্খলা কমিটি।

একই সঙ্গে জানা গিয়েছে যে, ও দিন ব্লক এবং জেলাস্তরেও ব্যাপক রদবদলের ঘোষণা করেছেন মমতা। দলীয় সূত্রে খবর, ব্লক এবং জেলা কমিটিগুলিকে ভেঙে দেওয়া হতে পারে। তার জন্য ২০ মে থেকে বিভিন্ন স্তর থেকে মতামত নেওয়া হবে। তার পর ধাপে ধাপে সাংগঠনিক রদবদল ঘটানো হবে দলের তরফে। 

পঞ্চায়েত নির্বাচনের আগে তালিকায় আরও রদবদল

এত দিন জেলা কমিটিগুলির সঙ্গে বৈঠক করতেন মমতা। এ বার বুথস্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার পথে এগোচ্ছেন তিনি। তার জন্য আগামী ১০ তারিখ মেদিনীপুরে বুথস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। ১২ তারিখ যাচ্ছেন ঝাড়গ্রান। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে একেবারে তৃণমূল স্তর থেকে দলকে ঢেলে সাজাতেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে পার্থকে সরানো নিয়ে ননা তত্ত্ব সামেন আসছে। এসএসসি মামলায় সম্প্রতি সিবিআই-এর ডাক পেয়েছেন রাজ্যের মন্ত্রী। আইকোর মামলাতেও জড়িয়েছে তাঁর নাম। সম্প্রতি দলের একাধিক সদস্য প্রকাশ্যে তরজায় জড়ালেও, মৃদু হুঁশিয়ারি ছাড়া শৃঙ্খলা কমিটি কোনও পদক্ষেপই করতে পারেনি। তাতেই পার্থকে সরানো হয়ে থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget