এক্সপ্লোর

Mamata - Modi Meeting : আজ রাজভবনে মুখোমুখি হবেন মোদি - মমতা ?

Mamata - Modi Meeting : আজ রাজভবনে মুখোমুখি হবেন মোদি - মমতা ?

কলকাতা : লোকসভা ভোটের আগে রাজ্য়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi )। শুক্রবার সকালে অণ্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে সভা করেন তিনি  ( PM Modi ) ।  তারপর তিনি আসেন আরামবাগে ( Arambag )। এবার হুগলির ময়দান থেকেই বাংলায় লোকসভা ভোটের শঙ্খে ফুঁ দিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যেমন ঘোষণা করলেন বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের, তেমনই তাঁর মুখে উঠে এল সন্দেশখালি প্রসঙ্গ। 

এই আবহেই কলকাতায় শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর । রাতে রাজভবনে থাকবেন প্রধানমন্ত্রী। তারপর আগামীকাল কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি । তারই মাঝে আরও একবার সাক্ষাৎ হতে পারে মোদি মমতার। 

শুক্রবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে প্রশাসনিক  সভা থেকে কেন্দ্রকে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেছেন। সরব হয়েছেন 'কেন্দ্রীয় বঞ্চনা' নিয়ে। তিনি বলেন, ' ১০০ দিনের কাজের টাকা ২ বছর ধরে বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। আমরা ৫৯ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে ১০০ দিনের টাকা পৌঁছে দিচ্ছি, খুব বড় কাজ। আগে ৪৭ লক্ষ ঘর করে দিয়েছি। অনেক গরিব মানুষ অভিযোগ করেছেন, ঘর পাচ্ছেন না, আমরা কেন্দ্রীয় সরকারকে টাইম দিয়েছি। এপ্রিল মাসের মধ্যে যদি না করে মে মাস থেকে বুঝে নেব। ফেস বাই ফেস কীভাবে করা যায় দেখব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়। ' 

বৃহস্পতিবার আরামবাগ থেকে এর জবাব দিলেন মোদি। বললেন, 'গরিবের জমি দখল থেকে সরকারি প্রকল্প, চিটফান্ড, সবেতেই তৃণমূলের দুর্নীতি। দুর্নীতি করেছে বলেই তো তৃণমূল নেতার ঘরে নোটের পাহাড়। সিনেমাতেও কারও ঘর থেকে এত টাকা উদ্ধারের ছবি দেখা যায়নি। আর এখন টাকা দিচ্ছে না বলে ধর্না দিচ্ছে। মানুষের টাকা লুঠ করতে দেব না'

অন্যদিকে আবার প্রধানমন্ত্রী মোদি রাজ্য সরকারকে বিঁধলেন সন্দেশখালি ইস্যুতেও। মোদি বলেন, 'সন্দেশখালির ঘটনায় গোটা দেশ শিহরিত। সন্দেশখালির মা-বোনেদের উপর অত্যাচার চালিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে যা হয়েছে, আজ তা দেখে হয়তো রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। দুঃসাহসের সমস্ত সীমারেখা অতিক্রম করে গিয়েছে তৃণমূল। সন্দেশখালির মা-বোনেরা মমতা দিদির কাছে সাহায্য চেয়েছিল। কিন্তু কেউ তো অভিযুক্তদের আড়াল করছিল এতদিন। সন্দেশখালির মা-বোনেদের আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বাংলার পুলিশ। মা-বোনেদের সঙ্গে যা হয়েছে, তার জবাব দিতে হবে। সব চোটের জবাব ভোটের মাধ্যমে দিতে হবে' 

শুক্রবার এই বাগযুদ্ধের মাঝেই যদি মমতা ও মোদির সাক্ষাৎ হয়, তাহলে কী বিষয়ে কথা হবে ? প্রধানমন্ত্রীর কাছে কী কী আর্জি পেশ করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? উত্তর পাওয়া যেতে পারে শুক্রবারই, যদি রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় ! 

আরও পড়ুন :

বাংলায় আসার আগে রাত ৩টে অবধি ম্যারাথন মিটিং মোদির, হল কি প্রার্থীতালিকা চূড়ান্ত ?

সেরা শিরোনাম

Tulu Mondal: টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", কী বললেন অগ্নিমিত্রা ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget