এক্সপ্লোর

Lok Sabha Election 2024 : বাংলায় আসার আগে রাত ৩টে অবধি ম্যারাথন মিটিং মোদির, হল কি প্রার্থীতালিকা চূড়ান্ত ?

PM Modi Meeting: বিজেপি চাইছে, মার্চের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে। ২০১৯ সালেও এই স্ট্র্যাটেজিতে চলেছিল নরেন্দ্র মোদির দল।

নয়াদিল্লি : ভোটের ( Loksabha Poll 2025 ) দিন ঘোষণা হয়নি। কিন্তু বেজে গিয়েছে রণদামামা। শুক্রবার বাংলায় ভোটের খুঁটিপুজো করছেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। আরামবাগ থেকে  বাংলায় প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করার পরিকল্পনা। 

 মোদির বঙ্গে পা রাখার পূর্বলগ্নে, বৃহস্পতিবারই  গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বিজেপির হাইকমান্ড। লোকসভা ভোটে কে কে পদ্মচিহ্নে লড়াইয়ে নামবেন, তার প্রথম তালিকা চূড়ান্ত করতেই এই আলোচনা। বিজেপি সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এদিন ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন প্রথম লিস্ট তৈরির জন্য। বৈঠকের নেতৃত্বে ছিলেন  মোদি । 

বৃহস্পতিবার সন্ধে নাগাদ শুরু হয় বৈঠক।  শুক্রবার মাঝরাত পেরিয়েও কয়েক ঘণ্টা চলে আলোচনা। রাত  ৩টে পেরিয়ে যায় ঘড়ির কাঁটা। যদি সব কিছু চূড়ান্ত হয়ে থাকে, তাহলে শুক্রবারই প্রকাশ্যে আসতে পারে প্রার্থীদের নাম।  এই তালিকায় বাংলার প্রার্থীদের নাম থাকার সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক মহলের ধারণা,  প্রথম তালিকায় অবশ্যই নাম থাকবে প্রধানমন্ত্রী  মোদির। উত্তর প্রদেশের বারাণসী থেকেই তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।  গুজরাতের গান্ধীনগর থেকে প্রার্থী হতে পারেন অমিত শাহ। এই হেভিওয়েটদের পাশাপাশি আর কোন কোন নাম বিজেপির ফার্স্ট লিস্টে বের হয়, সেটাই দেখার। এছাড়া মন্ত্রী রাজনাথ সিংহ এবং বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও থাকতে পারে।  এখন অপেক্ষা বিজেপির প্রথম লিস্টে আর কী কী চমক থাকে ।  

এদিনের বৈঠকে মোদির সঙ্গে ব্রেন-স্টর্মিং সেশনে ছিলেন যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়ণবীস, পুষ্কর সিং ধামি ,  প্রমোদ সবন্ত প্রমুখ।  এখনও দিন ঘোষণা হয়নি লোকসভা ভোটের। তবে সবকিছু ঠিকঠাক চললেন, এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে।  তবে নির্বাচন কমিশন দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকাটা চূড়ান্ত করে ফেলতে চায় বিজেপি। এতে করে চাপে রাখা যেতে পারে 'ইন্ডিয়া' জোটকে। 

বিজেপি চাইছে, মার্চের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে। ২০১৯ সালেও এই স্ট্র্যাটেজিতে চলেছিল নরেন্দ্র মোদির দল।  ভোটের তারিখ ঘোষণার আগে, ২১ মার্চ তারিখে, ১৬৪ জন প্রার্থীর নাম প্রকাশ করে দিয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget