এক্সপ্লোর

Mamata Banerjee: 'জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে ফাঁসির সাজা হবে', মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee on Joynagar:মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দু-একটা ঘটনা কখনও কখনও বাংলায় ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। কিন্তু অন্য জায়গায় কোনও ঘটনা ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে থাকে'

কলকাতা: একের পর এক পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তার মধ্যে জয়নগর কাণ্ড নিয়ে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। ফলে পুজো উদ্বোধনে গিয়েও মুখ্যমন্ত্রীর কথায় উঠে এল আরজি কর থেকে শুরু করে জয়নগরের ঘটনার কথা। সেই সঙ্গে তিনি বললেন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর বিষয়টিও। আজ মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর বডিগার্ড লাইন্সের পুজো উদ্বোধনে এসে মুখ খুললেন জয়নগরের ঘটনা নিয়ে। 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দু-একটা ঘটনা কখনও কখনও বাংলায় ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। করা উচিত। অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় কোনও ঘটনা ঘটলে সবাই মুখে লিউকোপ্লাস্ট দিয়ে বসে থাকে। কোনও প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছে করে কোনও ঘটনা ঘটায়? মনে রাখতে হবে, আজকের দিনে AI বেরিয়ে গিয়েছে। ধরুন আমায় দেখবেন, আমার গলা শুনবেন, কিন্তু ওটা ফেক। যাঁরা ধর্ষিতা নিয়ে ভিডিও করছেন তাঁরা জানেন না এটা করা যায় না? এতে তদন্ত প্রভাবিত হতে পারে। ক্রাইমের মধ্যে কোনও জাতি, ধর্ম, বর্ণ নেই। আমি চাই কুলতলির ঘটনাটারও ৩ মাসের মধ্যে সমাধান হোক। পুলিশ পকসো কোর্টে মামলা করে ৩ মাসের মধ্যে ব্যবস্থা নেবে। যাঁরা রাস্তায় আন্দোলন করেন, আমি বলি বেশি করে করুন। এতে আমাদের শক্তি বাড়ে। আন্দোলন আমাদের গণতান্ত্রিক অধিকার। তবে সেই সঙ্গে এটাও প্রচার করুন যে ইউটিউবে যে খারাপ ভিডিওগুলো দেওয়া হয়, সেটা দেখে বাচ্চারা খারাপ জিনিস শিখছে। বাচ্চাদের মধ্যেও প্রবণতা বাড়ছে।'

অন্যদিকে, আজ জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আগামীকাল কল্যাণী এইমসে এসিজেএম-এর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের। আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, 'কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্ত। কল্যাণী এইমসের চিকিৎসকরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত করবেন। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।' মৃতদেহের চালান-সহ সবকিছু কল্যাণী এইমসের সুপারকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বেলা পৌনে ১২টার মধ্যে কল্যাণীতে মৃতদেহ পৌঁছনোর নির্দেশ হাইকোর্টের।

আরও পড়ুন: Jaynagar News: জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্ত, পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget